ফাহিম শাহরিণ কৌশিক
চাঁদপুর সদর উপজেলার বালিয়ায় ডাকাত আতংকে রাত কাটাচ্ছে এলাকাবাসী। গত ২ মাসে ৬ বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতীর ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার গভীর রাতে বালিয়া পাটওয়ারী বাড়ীতে এক দল মুখোশধারী সংঘবদ্ধ ডাকাতদল গৃহকর্তার হাত-পা বেঁেধ তাদের আহত করে নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে উধাও হয়েছে। ডাকাত দলের হামলায় ঐ বাড়ীর গৃহকর্তা সহ ৪ জন আহত হয়েছে। আহতরা জানায়, গত বৃহস্পতিবার রাত আনুমানিক ৩টায় বালিয়া ৪ নং ওয়ার্ডের চাপিলা পাটওয়ারী বাড়ীর নতুন নির্মাণাধীন ভবনের পাশের কাঁঠাল গাছ দিয়ে ছাদে উঠে এবং ছাদ থেকে মুখোশধারী ৭ জন ডাকাত ভবনের ভিতরে প্রবেশ করে। এ সময় বাড়ীর গৃহকর্তা হাজী মুনছুর আহমেদ পাটওয়ারী ও তাদের কাজের লোক দুলাল ঢালী বাড়ীর ভিতরে ঘুমন্ত থাকা অবস্থায় তাদের হাত- পা বেঁধে ফেলে এবং তাদের হাতে থাকা দেশীয় অস্ত্র দিয়ে মুনসুর পাটওয়ারী ও তার কাজের লোক দুলালকে প্রচন্ড মারধর করে। এক পর্যায়ে দুলাল অচেতন হয়ে পরলে এ ভবনে তেমন কিছু না পেয়ে ডাকাত দল গৃহকর্তা মুনছুর পাটওয়ারীকে বাড়ীর অন্য ঘরে ঘুমে থাকা তার স্ত্রী নূরজাহান বেগমের কাছে নিয়ে যায়। রাতের বেলা নুরজাহান বেগমকে ঘুম থেকে উঠিয়ে তাকে, স্বামী এবং শিশু ফাতেমা (১৪) কে ডাকাতরা দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করের্ ক্তাক্ত জখম করে। এ সময় ঘরের আলমারী থাকা নগদ প্রায় দেড় লক্ষ টাকা ও ১৫ ভড়ি স্বণর্লালংকার ও মোবাইল নিয়ে ডাকাত দল নিয়ে পালিয়ে যায়। মুনছুর আহমেদ জানান, ডাকাত দল যখন তার স্ত্রীর কানের দুল টেনে খুলতেছিলো তখন ঘরের মধ্যেই ডাকাতদের নিজেদের মধ্যে স্বর্ণের ভাগ বাটোয়ারা নিয়ে বাক বিতন্ডা সৃষ্টি হয়েছে। এছাড়াও বালিয়ায় প্রতি রাতেই এখন ডাকাত আতংকে রাত কাটাচ্ছে এলাকাবাসী। এলাকাবাসী সুত্রে জানাযায়, ঐ এলাকায় গত কয়েক মাসে মোল্লা বাড়ী, রাজ বাড়ী, পাটওয়ারী বাড়ী সহ আরো কয়েকটি বাড়ীতে বেশ কয়েকটি ডাকাতি হয়। এ নিয়ে এলাকাবাসী ইতিপুর্বে নিজেদের মধ্যে কমিটি করে রাত জেগে ডাকাত পাহারা দেয়ার ব্যবস্থা করেছিলো। কিন্তু ইদানিং আবারো ডাকাতরা সক্রিয় হয়ে উঠেছে। এ ঘটনায় খবর পেয়ে চাঁদপুর মডেল থানার এস আই নুরুল হক ঘটনাস্থলে গিয়ে স্থান পরিদর্শন ও ঘটনা পর্যবেক্ষন করেন। অত্র এলাকায় যে হারে ডাকাতদের উপদ্রব শুরু হয়েছে এ বিষয়ে প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করছেন বালিয়াবাসী।
শিরোনাম:
মঙ্গলবার , ২৪ নভেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১০ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
