মতলব উত্তরের নববধু নারায়নগঞ্জে স্বামীর হাতে খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকালে দু’ দিন চিকিৎসার পর ধানমন্ডি জেনারেল হাসপাতালে ফাতেমা আক্তার বিথি (১৮) নামে নববধু মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে হেরে গেল। ফাতেমা আক্তার বিথি মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের আমিনপুর গ্রামের মুহাম্মদ বাবু কাজীর মেয়ে। ঘটনা সূত্রে জানা যায়, বিথির সাথে একই উপজেলার রাঢ়ীকান্দি গ্রামের জাকির সরকারের ছেলে লিটন সরকার রাজিব (২৫) এর সাথে ৬মাস পূর্বে প্রেমের সম্পর্কে বিয়ে হয়। প্রেমের বিয়ে দু’পরিবারের লোকজন তাদের মেনে না নেয়ায় তারা পৃথক ভাবেই বসবাস করছিলো। কয়েকদিন পূর্বে বিথি তার শ্বশুর বাড়ি গেলে শ্বশুর বাড়ির লোকজন তাকে মেনে না নিয়ে গালমন্দ করে তাড়িয়ে দেয়। এরপর সোমবার বিথি স্বামীর কর্মস্থল নারায়ণগঞ্চের চাষাড়া সিমু মার্কেট এলাকায় ভাড়া বাসায় গিয়ে উঠে। স্বামীর সাথে কথা না বলে রাঢ়ীকান্দি যাওয়ায় বিথির সাথে রাজিবের বাকবিতন্ডা হয়। এ ঘটনায় স্বামী রাজিব স্ত্রী বিথিকে মারধর করে গুরুত্বর জখম করে। গুরুত্বর জখমী বিথিকে নারায়ণগঞ্জ চাষাড়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সন্ধ্যায় উন্নতর চিকিৎসার জন্য ধানমন্ডি জেনারেল হাসপাতালে ভর্তি করে আইসিইউতে রাখা হয়। বৃহস্পতিবার ভোরে চিকিৎকরা বিথি মারা গেছে বলে জানায়। কলাবাগান থানা পুলিশ লাশের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিথির মৃত্যুর সংবাদ পেয়ে স্বামী রাজিব স্ত্রীর লাশ ফেলে পালিয়ে যায়।
শিরোনাম:
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- মতলব উত্তর
- /
- মতলব উত্তরের নববধূ নারায়নগঞ্জে স্বামীর হাতে খুন
আরও সংবাদ
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
মতলব উত্তরে কীটনাশক পানে যুবকের আত্মহত্যা
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় স্ত্রী অভিমানে কীটনাশক পানে উজ্জ্বল হোসেন (২৯) নামের এক যুবক... বিস্তারিত
মেঘনা নদী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
প্রতিনিধি ॥ চাঁদপুরে মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।... বিস্তারিত
ছেংগারচর সরকারি কলেজ শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত;বিপ্লবী মনিরুজ্জামান…
নিজস্ব প্রতিবেদক: চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারি কলেজের শিক্ষক পরিষদ... বিস্তারিত
চাঁদপুরে পিবিআিইয়ের জালে ঘাতক
চাঁদপুরের মতলবে অজ্ঞাতপরিচয় এক নারীর লাশ উদ্ধারের এক সপ্তাহের মাথায় হত্যাকারীকে আটক করেছে... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

