চাঁদপুর শহরে ঈদ উপলক্ষে স্বামীর সাথে ঘুরতে এসে স্ত্রী নিখোঁজ হয়ে যায়। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার সন্ধ্যায়। এ ঘটনায় চাঁদপুর মডেল থানায় জিডি করা হয়। জিডি সূত্রে জানা যায়, প্রায় ৪ মাস আগে চাঁদপুর শহরের পুরাণবাজার নূরিয়া হাই স্কুল সংলগ্ন খাঁ বাড়ির মোঃ ইসমাইল খাঁর ভাতিজি আঁখি আক্তার (১৮)-এর সাথে উত্তর মৈশাদী এলাকার আঃ রহমান গাজীর ছেলে মোস্তফা গাজীর বিয়ে হয়। ঈদ উপলক্ষে আঁখিকে নিয়ে গত বৃহস্পতিবার বিকেলে মোস্তফা গাজী তার ছোট ভাই মিঠু গাজীসহ ঘুরতে বের হয়। তারা চাঁদপুর শহরে এসে কিছুক্ষণ ঘোরার পর কালীবাড়ি এলাকায় মোস্তফা গাজীসহ আম কিনতে দাঁড়ায়। কিছুক্ষণ পর দেখে স্ত্রী আঁখি আক্তার নেই। মোস্তফা ও তার ছোট ভাই ফোনে আঁখিদের বাসায় ঘটনাটি জানায়। এ খবর পেয়ে আঁখি আক্তারের স্বজনরা অনেক জায়গায় খোঁজ-খবর নেয়। শুক্রবার রাতে নিখোঁজ গৃহবধূ আঁখির চাচা ইসমাইল খাঁ বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় জিডি করেন। যার নং-৩৫, তাং-১ আগস্ট ২০১৪। গৃহবধূ আঁখি আক্তারের চাচাতো ভাই মুরাদ জানান, আঁখির বাবা-মা মারা যাওয়ার পর থেকে চাচা ইসমাইল গাজী তাকে বিয়ের পূর্ব পর্যন্ত দেখাশোনা করতেন। যৌতুকের জন্য আঁখির স্বামী ও দেবর প্রায়ই তাকে নির্যাতন করতো। এদিকে স্বামী ও দেবরের সাথে ঘুরতে এসে স্ত্রী নিখোঁজ হওয়ার ঘটনাকে রহস্যজনকভাবে দেখছেন উভয় পরিবার।
শিরোনাম:
আরও সংবাদ
উচ্চশিক্ষায় গৌরবময় অর্জন: পূর্ণ স্কলারশিপে যুক্তরাষ্ট্রে পিএইচডি করছেন…
উচ্চশিক্ষায় এক অনন্য ও গৌরবময় সাফল্য অর্জন করেছেন হাজীগঞ্জ পৌরসভার কৃতি সন্তান, তরুণ... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
ফরিদগঞ্জে আগুনে পুড়লো ৬ ব্যবসা প্রতিষ্ঠান
ফরিদগঞ্জ উপজেলার কালির বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান। তবে এই ঘটনায়... বিস্তারিত
ফরিদগঞ্জে কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় একটি কার্তুজ ও দেশীয় অস্ত্র (কাঠার)সহ নাঈম (২৩) নামে এক যুবককে... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
শেখ হাসিনার পক্ষে চিঠি আসেনি, কেউ দিলে আইনি…
গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে যুক্তরাজ্যের কোনো আইনি সেবা... বিস্তারিত
দেশের ২২ জেলায় বইছে তাপপ্রবাহ
দেশের ২২ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে যা আগামী কয়েক দিন অব্যাহত... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

