
স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদরের বাগাদী ইউনিয়নের মমিনপুর (রামচন্দ্রপুর) গ্রামের জংশর খান বাড়িতে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে ২ লাখ টাকার ক্ষতি সাধিত হয়। গতকাল সকাল সাড়ে ১০টায় অসাবধানতাবশত ছোট শিশুর হাতে থাকা কুপির আগুন থেকে তারই চাচা আবু ছাদেক খান কুট্টির বসত ঘরে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো ঘরে ছড়িয়ে পরে। বাড়ির ও এলাকার লোকজন প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হলেও ঘরে থাকা মালামাল ও ঘরটি পুড়ে যায়। আগুন নেভানোর সময় ৫ জন আহত হয়। আহতদের মধ্যে শরীফ, জাকির, রেদোয়ানসহ সকলেই স্থানীয় ডাক্তারের চিকিৎসা নেন। ক্ষতিগ্রস্ত আবু ছাদেক খান কুট্টি একজন খেটে খাওয়া দিন মজুর। তিনি বিভিন্ন স্থান থেকে ঋণ ও আত্মীয় স্বজনদের নিকট থেকে টাকা পয়সা নিয়ে ঘরটি করেন। বর্তমানে সহায় সম্বল হারিয়ে তার পথে বসার উপক্রম হয়েছে।
শিরোনাম:
আরও সংবাদ
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
ফরিদগঞ্জে আগুনে পুড়লো ৬ ব্যবসা প্রতিষ্ঠান
ফরিদগঞ্জ উপজেলার কালির বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান। তবে এই ঘটনায়... বিস্তারিত
ফরিদগঞ্জে কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় একটি কার্তুজ ও দেশীয় অস্ত্র (কাঠার)সহ নাঈম (২৩) নামে এক যুবককে... বিস্তারিত
চাঁদপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
চাঁদপুরের হাজীগঞ্জে নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে মো. আবির হোসেন (৬) নামে এক শিশুর করুণ মৃত্যু... বিস্তারিত
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
শেখ হাসিনার পক্ষে চিঠি আসেনি, কেউ দিলে আইনি…
গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে যুক্তরাজ্যের কোনো আইনি সেবা... বিস্তারিত
দেশের ২২ জেলায় বইছে তাপপ্রবাহ
দেশের ২২ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে যা আগামী কয়েক দিন অব্যাহত... বিস্তারিত
দেশে ৬৫১ শীর্ষ চাঁদাবাজ
সারা দেশে শীর্ষ চাঁদাবাজ ৬৫১ জন। এর মধ্যে খোদ রাজধানী ঢাকাতেই রয়েছে ৩২৪ জন। এদের বড় একটি অংশ... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
