অভিজিত রায় ॥
আগামী ২ ফেব্রুয়ারি থেকে সারাদেশে শুরু হচ্ছে এসএসসি ও দাখিল পরীক্ষা পরীক্ষা উপলক্ষে আজ সোমবার সকাল ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করে জেলা প্রশাসক মো: ইসমাইল হোসেন। তিনি বক্তব্যে বলেন, পরীক্ষা যাতে সুন্দর ও সঠিকভাবে সম্পন্ন হয় সে দিকে সকলকে আন্তরিক হতে হবে। কেন্দ্র সচিবদের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা পরীক্ষা শুরুর কয়েক ঘন্টা আগেই প্রশ্নপ্রত্র সঠিকভাবে শিক্ষার্থীদেও হাতে দিবেন। কোন ভাবেই যে প্রশ্ন সেট ভুল না হয়। তার সাথে সাথে বাংলা প্রথম পত্রের দিন যেন বাংলা দ্বিতীয় পত্রের প্রশ্ন দেওযা না হয়। বিগত বছর যে সকল কেন্দ্রের ব্যাপারে বিরুপ কথা উঠেছে সে সকল কেন্দ্রের সচিবরা সঠিক দায়িত্ব পালন করবেন বলে আমি বিশ্বাস করি। শিক্ষকারা যদি পরীক্ষার সময় ছাত্রদের অনৈতকাজে সহযোগিতা করেন সে ছাত্র কখনোই বড় কিছু হবে না। আপনারা আপনাদের নীতি নৈতিকতা সঠিক রেখে কাজ করবেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুরুল্লা নুরির পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীল সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারী, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার এম এ ওয়াদুদ, বাবুরহাট ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন, চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান মোহাম্মদ হোসন। এছাড়াও বিভিন্ন উপজেলার উচ্চ বিদ্যলায়ের প্রধান শিক্ষক কাম কেন্দ্র সচিব উপস্থিত ছিলেন।

