শহরিয়ার খান কৌশিক ॥
চাঁদপুরে চোরচক্ররা পাড়ায় মহল্লায় ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে রাতের আধারে সম্প্রতিকালে বেশ কিছুমোটর সাইকেল চুরির ঘটনা ঘটিয়েছে। মডেল থানা পুলিশ বেশকিছু চোর চক্রের হোতাকে আটক করে জেলা হাজতে পাঠানোর পর তারা বেরিয়ে এসে পুনরায় চুরির ঘটনা ঘটায় । এবার চোরচক্র চাঁদপুর পুলিশ লাইন থেকে পুলিশ পরিদর্শক ওসি এমটি বাবুল মজুমদারের সিবিজেট মোটর সাইকেল চুরি করে পালিয়ে যায়। গত বৃহস্পতিবার গভির রাতে পুলিশ লাইনের ক্যান্টিনের কর্মচারি সোহেলের সহযোগিতায় চোর চক্রের হোতা সুমন শেখ সহ কয়েকজন মোটর সাইকেলটি চুরি করে পুলিশ লাইনের ভিতর থেকে নিয়ে যায়। পরের দিন শুক্রবার মোটরসাইকেলটি দেখতে না পেয়ে ব্যাপক তল্লাশি চালায় পুলিশ। পরে ক্যান্টিনের কর্মচারি সোহেলকে আটকের পর জিজ্ঞাসাবাদ করলে চুরির ঘটনা থলের বিড়ালের মতো বের হয়ে আসে। চোর চক্রের হোতা সুমনকে মহামায়া বাজার থেকে আটক করে পুলিশ লাইন নিয়ে আসা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করার পর
চোরাই মোটর সাইকেলটি সহ ইয়াছিন বেপারীকে সহ আরো ২ জনকে আটক করে। চোর চক্রের হোতা সুমন শেখ চাদপুর পুলিশ লাইনের ক্যান্টিনে বিগত কয়েক বছর চাকুরী করার পর চুরির ঘটনা ধরা পরায় তাকে সেখান থেকে বের করে দেয়। সে বেরিয়ে এসে শহরের বিভিন্ন স্থানে বেশ কিছু চুরির ঘটনা ঘটায়। গত ১ সপ্তাহ পুর্বে চোরাই ভটভটি সহ সুমন শেখকে আটক করেছে মডেল থানা পুলিশ। জেলা হাজতে থেকে বেরিয়ে এসে সে এবার পুলিশৈর গাড়ী চুরি করে আটক হয়।
শিরোনাম:
বুধবার , ২৯ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৬ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

