১০ লাখ টাকা আত্মসাতের মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী নাজিম উদ্দিন পাটওয়ারীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে ফরিদগঞ্জ উপজেলার মানিকরাজ গ্রাম থেকে নাজিম উদ্দিন পাটওয়ারীকে গ্রেফতার করা হয়েছে।
থানা পুলিশ জানায়, উপজেলার মানিকরাজ গ্রামের আবিদুর রহমান পাটওয়ারীর ছেলে নাজিম উদ্দিন পাটওয়ারী চাঁদপুরস্থ চান্দ্রা শিক্ষিত বেকার সমিতির কাছ থেকে ১০ লাখ ৬০ হাজার টাকা ঋণ নেন। কিস্তিতে এ ঋণ পরিশোধের শর্ত থাকলেও তা না মেনে নাজিম উদ্দিন পাটওয়ারী ওই টাকা আত্মসাৎ করে গা ঢাকা দেন। একপর্যায়ে উক্ত সমিতির পক্ষ থেকে নাজিম উদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দেয়া হয়। এ মামলায় নাজিম উদ্দিন পাটওয়ারীর ১ বছরের সাজা দেয় বিজ্ঞ আদালত। মামলার রায়ের পর থেকেই নাজিম উদ্দিন গা ঢাকা দেন। অবশেষে গতকাল শুক্রবার সকালে ফরিদগঞ্জ থানার এএসআই মোঃ ফারুক সঙ্গীয় ফোর্স নিয়ে নাজিম উদ্দিনকে গ্রেফতার করেন।
এ ব্যাপারে এএসআই মোঃ ফারুক বলেন, নাজিম উদ্দিন পাটওয়ারীর বিরুদ্ধে চান্দ্রা শিক্ষিত বেকার সমিতির পাওনা ১০ লাখ ৬০ হাজার টাকা আত্মসাতের মামলা ছিলো। এ মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী হিসেবে নাজিম উদ্দিন গা ঢাকা দেয়।
