বজ্রপাতে রেডিও লিংক এন্টিনা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিকল ও পুড়ে যাওয়ায় চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সকল কার্যক্রম সপ্তাহ যাবৎ বন্ধ রয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছে পাসপোর্ট করতে এবং নিতে আসা গ্রাহকরা। নির্ধারিত তারিখে পাসপোর্ট হাতে না পেয়ে হতাশ হয়ে বাড়ি ফিরে যাচ্ছে শ’ শ’ গ্রাহক। চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক বিপুল গোস্বামী জানান, গত মঙ্গলবার আকস্মিক বজ্রপাতের আঘাতে কার্যালয়ের ছাদে থাকা সার্ভার সংযোগ রেডিও লিংক এন্টিনাটি বিকল হয়ে পড়ে। এ কারণে সার্ভার ইউনিটের ৮টি পিসিসহ অন্যান্য যন্ত্রপাতি কিছু পুড়ে যায় আবার কিছু অচল হয়ে পড়ে। আপাতত বিকল্প ব্যবস্থায় গতকাল থেকে গ্রাহকদের পাসপোর্ট সরবরাহ করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। ইতোমধ্যে ৫ সদস্যের দুটি টিম এসেও রেডিও লিংক সচল করতে পারেনি। আজ বুধবার আরো একটি টিম আসার কথা রয়েছে। চলতি সপ্তাহের মধ্যে কার্যক্রম সচল হবে বলে ওই কর্মকর্তা আশাবাদ ব্যক্ত করেছেন। –
শিরোনাম:
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
আজ নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ
সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির সাবেক মহাসচিব ও... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

