
মিজান লিটন,
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার রায়শ্রী এলাকায় ট্রেনে কাটা পড়ে কুলসুমা বেগম (৪০) নামে নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে চাঁদপুর-লাকসাম রেলপথের রায়শ্রী বেপারী বাড়ীর সামনে লাইনের সাথে ছাগলের রশি খুলতে গিয়ে ওই নারী ডেম্যু ট্রেনের নিছে কাটা পড়েন। কুলসুমা বেগম রায়শ্রী গ্রামের বেপারী বাড়ীর জামাল হোসেনের স্ত্রী।
প্রতিবেশী ফয়েজ আহম্মেদ জানায়, ডেম্যু ট্রেনটি কুমিল্লা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। কুলসুমা বেগম তার পালিত ছাগলের রশি রেল লাইনে পেছানো থাকায় খুলতে যান। কিন্তু রশি খোলার আগেই দূর্ঘটনার কবলে পড়েন।
চাঁদপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গণি পাঠান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পর চাঁদপুর থেকে উপ-সহকারী পরিদর্শক (এএসআই) রহিমা বেগমকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। মৃতদেহ উদ্ধার করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিরোনাম:
মঙ্গলবার , ২৮ জুলাই, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৩ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
