
শাহারিয়ার খান কৌশিক ঃ চাঁদপুর মডেল থানার পুলিশের পক্ষ থেকে বিদায়ই অফিসার ইনচার্জ এ এইচ এনায়েত উদ্দিন পিপিএমকে সংবর্ধনা প্রদান করা করা হয়েছে। বুধবার সকাল ১১ টায় তার নিজ কার্যালয়ে এই সংবর্ধনা দেয়া হয়। সংবধনা অনুষ্ঠানে মডেল থানার সেকেন্ড অফিসার মনির হোসেনের পরিচালনায় ও তদন্ত কর্মকর্তা আরিচুল হকের সভাপত্ত্বিতে বক্তব্য রাখেন, পুরানবাজার ফাঁড়ির ইনার্চজ মাহাবুবুর রহমান মোল্লা এস.আই জাহাঙ্গীর, এস.আই মাসুদ রানা শামীম, এস.আই ওমর ফারুক, । এসময় উপস্তিত ছিলেন এ.এস. আই সেলিম, এস.আই রাশেদ, এ.এস আই আহসানুরজাম্মান লাবু,এ এস আই বিপ্লব নাহা, এ.এস.আই আওলাদ, এ.এস.আই জাহানারা, । এসময় ওসি এইএইচ এনায়েত উদ্দিন পিপিএম বলেন, আমি অল্প সময় চাঁদপুরে কাজ করার সময় পেয়েছি। এই সময়ে চেষ্টা করেছি, সদরের আইনশৃঙ্খলা ভালো রাখার। দায়িত্ব পালনের ক্ষেত্রে জেলাবাসী ও দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা আমদের সার্বিকভাবে সহযোগিতা করছেন। এ জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমি যেখানেই যাই, আপনাদের কথা সবসময় স্বরনে রাখবো। আপনারাও আমার জন্য দোয়া করবেন। চাকরী জীবনে ২৪ বছর পর এ.এস.পি হিসেবে পদন্নোতী পাওয়ায় আমি গর্ভিত। সকল জায়গায় দক্ষতা ও নিষ্ঠার সাথে কাজ করার চেষ্টা করেছি। সকল জায়গায় স্বল্প সময় কাজ করলেও সুনামের অক্ষন্ন রাখায় এ.এস.পি হিসেবে পদন্নোতী হতে পেরেছি।
এসময় চাঁদপুর মডেল থানার পুলিশের -এর পক্ষ থেকে বিদায়ি ওসি এইএইচ এনায়েত উদ্দিন পিপিএমকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় ও তাকে স্বনের গলার চেইন উপহার প্রদান করা হয়।
শিরোনাম:
রবিবার , ২৬ জুলাই, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১১ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
