চাঁদপুর নিউজ রিপোর্ট
॥ চাঁদপুর পুরানবাজার সুতা পট্টি বেশ কয়েকটি দোকানে অভিযান চালিয়ে ৫ বস্তা কারেন্টজাল জব্দ করার ঘটনায় দোকানিকে ১৫ দিনের সাজা দিয়েছেন করেছে ভ্রাম্যমান আদালত । সোমবার সন্ধায় ম্যাজিস্টেট রাশেদ কামাল সুতা পট্টি মা মনি কটোন দোকানে তল্লাশি চালিয়ে কারেন্টজাল জব্দ করে। এ সময় দোকানের মালিক না থাকায় ম্যাজিস্টেট দোকানে তালা মেরে সিলগালা করে দেয়। রাত ১০ টায় সুতা পট্টির নেতারা দোকান মালিক শচীন্দ্র দেবনাথ সাথে নিয়ে জেলা প্রশাষকের কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্টেট রাশেদ কামালের গেলে তাকে সাজা প্রদান করে জেলহাজতে পাঠিয়ে দেয়। উল্লেখ্য, চাঁদপুর পুরানবাজার সুতা পট্টি বেশ কয়েকটি দোকানে দীর্ঘদিন যাবৎ নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রী করে আসছে। সেই খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্টেট রাশেদ কামাল ও মৎস্য কর্মকর্তা অভিযান চালিয়। সে সময় সুতা পট্টি মা মনি কটোন দোকান থেকে জালগুলো জব্দ করে। ম্যাজিস্টেটের উপস্থিতি টের পেয়ে দোকান মালিক শচীন্দ্র দেবনাথ পালিয়ে যায়। তার দোকান থেকে ৯০ পাউন্ট জাল ৫ বস্তায় নিয়ে যায়। এ সময় দোকানে তালা মেরে সিলগালা করে দেওয়া হয়। ম্যাজিস্টেট রাশেদ কামাল জানায়, মা ইলিশ রক্ষায় কোন ভাবেই কারেন্টজাল দিয়ে মাছ ধরতে দেওয়া হবে না। পুরানবাজারে সকল দোকান থেকে কারেন্ট জাল উদ্ধারের জন্য অভিযান অব্যহত থাকবে।

