স্টাফ রিপোটার ঃ
চাঁদপুরে আসন্ন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ১৪ নভেম্বর-২০১৫ বাস্তবায়ন উপলক্ষ্যে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাথে প্রেস ব্রিফিং সোমবার সাড়ে ১১টায় চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ে অনুষ্ঠিত হয় ।সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাঃ রথিন্দ্র নাথ মজুমদার । প্রেস ব্রিফিং বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শহীদ পাটওয়ারী,সাবেক সভাপতি ইকরাম চেীধূরী,সাবেক সভাপতি কাজী শাহাদাত,সাবেক সভাপতি শাহ মোহাম্মদ মাকসুদুল আলম,সাবেক সভাপতি গোলাম কিবরিয়া জীবন,সিনিয়র সহসভাপতি বিএম হান্নান, বর্তমান সাধারণ সম্পাদক রহিম বাদশা,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রুশদী,প্রথম আলোর চাঁদপুর প্রতিনিধি আলম পলাশ,দৈনিক মেঘনা বার্তার সম্পাদক আব্দুল আউয়াল রুবেল,দৈনিক চাঁদপুর কন্ঠের বার্তা সম্পাদক এ এইচ এম আহসান উল্যা ।
প্রেস বিফিংকালে চাঁদপুর সিভিল সার্জন ডাঃ রথিন্দ্র নাথ মজুমদার জানান, আসন্ন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন আগামী ১৪ নভেম্বর -২০১৫ বাস্তবায়নের লক্ষ্যে চাঁদপুরের প্রিন্ট ও ইলেক্ট্রনিক সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন । জনগনকে সচেতনার জন্য পত্র-পত্রিকায় ও টেলিভিশনে বিষয়টি ব্যাপক প্রচারের জন্য সাংবাদিকদের অনুরোধ জানান ।
শিরোনাম:
সোমবার , ২৭ জুলাই, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১২ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
