মোঃ জামাল হোসেন ॥
শাহরাস্তি উপজেলা নবগঠিত যুবদল ও পৌর যুবদলের আলোচনা সভা, মিষ্টি বিতরণ, ও নবগঠিত নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন ইউনিয়নের যুবদল নেতৃবৃন্দ। মঙ্গলবার বিকেল ৪ টায় মেহের কালীবাড়ী দক্ষিণ বাজারস্থ হাক্কানী মঞ্জিল সম্মুখে এ আলোচনা সভা ও মিষ্টি বিতরণ করা হয়। নবগঠিত শাহরাস্তি উপজেলা যুবদলের সভাপতি সাইফুল করিম মিনারের সভাপতিত্বে ও পৌর যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম আকাশের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক এডভোকেট শাহেদুল হক মজুমদার সোহেল, পৌর যুবদলের সভাপতি তাজুল ইসলাম সুমন।
শাহরাস্তি উপজেলা যুবদলের সভাপতি মোঃ সাইফুল করিম মিনার তার বক্তব্যে বলেন, চাঁদপুর জেলা যুবদলের সভাপতি শাহজালাল মিশন ও সাধারণ সম্পাদক হাজী আফজাল হোসেনের নেতৃত্বে শাহরাস্তি উপজেলা যুবদল ঐক্যবদ্ধ থাকবে। আগামী দিনের যে কোন আন্দোলন সংগ্রামে সকল স্তরের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবো।
নবগঠিত উপজেলা যুবদল ও পৌর যুবদল নেতৃবৃন্দকে বিভিন্ন ইউনিয়নের যুবদল নেতৃবৃন্দ ফুলের মালা পরিয়ে দিয়ে বরন করে নেন। এছাড়া তাদের মিষ্টি খাইয়ে আনন্দ প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপি নেতা আমান উল্লাহ আমান, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক এম হাছান মাহমুদ, পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, যুবনেতা মোয়াজ্জম হোসেন শিপন, সোহেল, নয়ন, আবদুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, মাহবুবুর রহমান প্রমুখ।

