
প্রতিনিধি-
হাজীগঞ্জ উপজেলায় অগ্নিকান্ডের ঘটনায় তিনটি বসত ঘর পুড়ে গেছে। সোমবার রাত সাড়ে ৮ ঘটিকায় উপজেলার ৫ নম্বর সদর ইউনিয়নের সুহিলপুর গ্রামের বকাউল বাড়ীতে এই দুর্ঘটনা ঘটনা ঘটে।
পুড়ে যাওয়া ঘরগুলো হলো- বাকউল বাড়ীর মোবরকের ছেলে শাহাদাত হোসেন (২৫) ও খোরশেদ আলম (২৮) এবং একই বাড়ীর মোর্শেদ আলমের বসতঘর।
প্রত্যক্ষদর্শী কবির হোসেন বলেন, ‘বৈদুতিক শর্ট সার্কিটে প্রথমে শাহাদাতের বসতঘরে আগুনের সূত্রপাত হয়। আগুন নিভাতে গিয়ে শাহাদাত ও খোরশেদ আহত হয়।’
ক্ষতিগ্রস্থ শাহাদাত হোসেন বলেন, ‘আমাদের টিনের দো-ছালা ঘরগুলো পুড়ে গেছে। এখন আমরা খোলা আকাশের নিচে বসবাস করতে হবে।’
হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল বাসার মুঠোফোনে জানান, ‘আগুন নিয়ন্ত্রণের আনার পূর্বেই তিনটি ঘর পুড়ে গেছে। এতে প্রায় দুই লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।’
