শাহারিয়ার খান কৌশিক ॥
চাঁদপুর শহরের বাসষ্ট্যান্ড এলাকার ফয়সাল শপিং কমপ্লেক্সের নিচ তলায় সোস্যাল ইসলামী ব্যাংকের এটিএম বুথ শুরুতেই বিকল হয়ে পরেছে। ১লা মার্চ আনুষ্ঠানিকভাবে এটিএম বুথের উদ্ভোদন করার পর শনিবার সকাল থেকে এটিএম বুথ বিকল হয়ে পরায় গ্রাহকদের চরম ভোগান্তিতে পরতে হয়েছে। জানা যায়, শহরের ফয়সাল শপিং কমপ্লেক্সের ২য় তলায় সোস্যাল ইসলামী ব্যাংকের এটিএম বুথটি নিচ তলায় স্থাপন করা হয়। নিন্মমানের মেশিন ও যন্ত্রাংশ বসানোর কারনে শুরুতেই বিকল হয়ে এটিএম বুথটি। এতে শনিবার সকাল ৯টা থেকে গ্রাহকরা বুথে টাকা উত্তোলন করতে পারেনি। শহরের শ্যামল নামে এক ব্যবসায়ি জরুরী কাজে টাকা উত্তোলন করতে সোস্যাল ইসলামী ব্যাংকের এটিএম বুথে তার ক্রেডিট কার্ড পান্স করলে সেটি ভিতরে আটকে পরে। এসময় গ্রাহক শ্যামল ব্যাংক ম্যানেজার ও কর্মকর্তা মাহামুদ উল্লাহকে বিষয়টি অবগত করলে সমস্যা সমাধানে টালবাহানা শুরু করে। কবে নাগাদ বিকল হয়ে যাওয়া এটিএম বুথটি সচল হবে তা সুনির্দিষ্টভাবে বলেনি গ্রাহককে। এটিএম বুথের মেশিনটি বাংলাদেশ ব্যাংকে নেয়া হবে বলে ব্যাংক কতৃপক্ষ ভুক্তভোগেী শ্যামলকে জানায়।
এ ব্যপারে ব্যাংক কর্মকর্তা মাহামুদ উল্লা জানান, ব্যাক্তিগত কাজে দূরে আছি। তাই ঘটনাটি মোবাইলে জেনেছি। রবিবার লোক এনে ঠিক করে বুথটি সচল করা হবে। সোস্যাল ইসলামী ব্যাংকের এটিএম বুথে ২৪ ঘন্টা সেবা দেওয়ার কথা থাকলেও হঠাৎ বুথটি বিকল হয়ে যাওয়ায় শত শত গ্রাহক টাকা উত্তোলন করতে এসে ফিরে যাচ্ছে। গ্রাহকের অভিযোগের বিত্তিতে মডেল থানার এসআই ফারুক ঘটনাস্থলে গিয়ে ঘটনা তদন্ত করেন।
