
স্টাফ রিপোর্টার:॥ চাঁদপুর শহরের কোড়ালিয়া রোডে লেডী প্রতিমা মিত্র উচ্চ বালিকা বিদ্যালয়ের ৭ম শ্রেণির ক শাখার (রোল-১৫) ছাত্রী তানিয়া আক্তার সানজিদা (১৩)কে বখাটে যুবক হানিফ গাজী প্রেমেরও বিয়ের প্রস্তাব দেয়। সে রাজি না হওয়ায় তাকে শ্লীলতাহানী চেষ্টা করে ব্যর্থ হয়ে এলাকা ছেড়ে চলে যেতে বখাটে হানিফার গডফাদার শাহাদাত হাওলাদার। এ ঘটনার আলোকে সোমবার(১০অক্টোবর) চাঁদপুর নিউজের সংবাদ প্রকাশের পর প্রশাসনের দৃষ্টি গোচর হলে গতকাল মঙ্গলবার দুপুর ৩টায় ঘটনাস্থলে তানিয়ার বাড়িতে ছুটে যান চাঁদপুরের অতিঃ জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আঃ হাই, পুলিশ প্রশাসনের কর্মকর্তা ও চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রুশদী। ঘটনাস্থলে গিয়ে তানিয়ার সাথে ঘটনার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলে সে প্রকৃত ঘটনা খুলে বলে এবং ঘটনা সত্যতা স্বীকার করে। এসময় তানিয়ার মা, আসমা বেগম বলেন, বখাটে হানিফের অত্যাচারে তার মেয়ে বিদ্যালয়ে যেতে পারছে না ৬ মাস যাবত। তার মেয়েকে বিয়ে না দিলে এলাকা থেকে চলে যেতে বলেন, হানিফের গডফাদার শাহাদত হাওলাদার। তাদের ঘরের চালে প্রতিদিন ইটপাকেল নিক্ষেপ করা হয়। আজ মঙ্গলবার সকালেও ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছে। মেয়ে তানিয়া ঘর থেকে বাহির হলে এলাকার বখাটেরা তানিয়াকে হানিফ বলে চিৎকার করতে থাকে। এলাকার শালিশ রাজ্জাক মোল্লা, হেলালসহ অনেকে কয়েকবার বসেও এ কোন সমাধান করতে পারেনি । তানিয়ার মামা জাকির হোসেন জানান, আমাকে এলাকায় শালিশের কথা ঢাকা থেকে এনে বসবে বলেও বসছে না। অতিরিক্ত জেলা প্রশাসক চাঁদপুর মডেল থানা উপ-পরিদর্শক মাহবুবকে নির্দেশ দিয়েছেন অপরাধের সাথে জড়িতদের আটক করার জন্য। এছাড়া বখাটে যুবক ও হানিফের পিতা চারুকে এলাকার শালিশদের নিয়ে রাত ৮টার মধ্যে থানায় হাজির হওয়ার জন্য নির্দেশ প্রদান করেন। এব্যাপারে বখাটে হানিফের পিতা আঃ রহিম গাজী (চারু গাজী) বলেন, ঘটনার পর এলাকায় শালিশরা আমাকে নিয়ে কয়েকবার বসেছে। তবে এর কোন সমাধান এখনও হয়নি। শালিশরা আমার কাছ থেকে ৩শ টাকার ষ্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে এখন পর্যন্ত এই ঘটনা লিখে সমাধানের জন্য কোন পদক্ষেপ নিচ্ছে না। আমি আমার ছেলের পক্ষ থেকে প্রশাসনের কাছে ক্ষমা চাই। আগামী দিনে এধরনের কোন ঘটনা ঘটবে না বলে নিশ্চয়তা দিতে পারি। এঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী এর প্রতিবাদ জানান। এলাকাবাসী বলেন, হানিফ উপর দিয়ে ভাল হলেও ভিতরে ভিতরে বখাটে বন্ধুবান্ধবের নিয়ে এ ধরনের অপরাধ করে যাচ্ছে। একটি মেয়েকে উত্যক্ত ও স্কুলে যাওয়া বন্ধ করার জন্য হানিফের বিচার হওয়া দরকার।
