
স্টাফ রিপোটার ঃ চাঁদপুরের মেঘনা নদীর রাজরাজেস্বর এলাকায় শনিবার দিনের বেলায় অভিযান চালিয়ে ২হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ১৬ কেজি ইলিশ মাছ আটক করা হয়েছে । অভিযানের নেতৃত্ব দেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান । এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান জানান, আটককৃত অবৈধ কারেন্ট জাল নৌঘাটে পুড়িয়ে ফেলা হয় এবং আটক ইলিশ মাছ কোল্ড স্টোরেজে পাঠানো হয়েছে । মা ইলিশ রক্ষায় পদ্মা-মেঘনায় এ অভিযান অব্যাহত থাকবে । অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শাহাদাত হোসেন জানান,জেলা প্রশাসকের নির্দেশে দিন-রাত পদ্মা-মেঘনায় মা ইলিশ রক্ষায় কোস্টগার্ড ,ম্যাজিস্ট্রেট-নৌ-পুলিশ সমন্বয়ে এ অভিযান ২ নভেম্বর পর্যন্ত চলবে । আমরা চাই একটি নৌকাও নদীতে নামতে না পারে , এ জন্য নজরদারী জোরদার করা হয়েছে । এ ব্যাপারে সবার সহযোগিতা চাই ।
শিরোনাম:
সোমবার , ২৩ নভেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৯ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
