মোঃ জামাল হোসেন ঃ
শাহরাস্তিতে চোখের ছানি রোগি বাছাইকরণ ও প্রাথমিক চক্ষু চিকিৎসা সেবার লক্ষে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৮টা হতে দুপুর ১টা পর্যন্ত বশির উল্লাহ আরিফা খাতুন ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় উপজেলার পৌর শহরের কালিয়াপাড়াস্থ সূয়াপাড়া জি.কে উচ্চ বিদ্যালয়ে এটি অনুষ্ঠিত হয়।
আয়োজক সূত্র জানায়, চাঁদপুর জেলার শাহরাস্তি, হাজীগঞ্জ, কচুয়া ও কুমিল্লা জেলার বরুড়া, লাকসাম সহ বিভিন্ন উপজেলার ৫শ ৬০জন রোগি চিকিৎসা সেবা গ্রহন করে। এদের মধ্যে ৯৯জনকে লেন্স অপারেশনের জন্য কুমিল্লা প্রেরণ করা হয় এবং ২৯জনকে চশমা প্রদান করা হয়। এছাড়া রোগিদের প্রাথমিক চিকিৎসা শেষে বিনামূল্যে ঔষুধ প্রদান করা হয়েছে।
বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি কুমিল্লা ও আলেখারচর চক্ষু হাসপাতালের পরিচালনায় ৪জন বিশেষজ্ঞ ডাক্তার রোগিদের চিকিৎসা প্রদান করেন। তারা হলেন, ডাঃ সফিকুল ইসলাম, ডাঃ মোঃ ছফিউল্লাহ, ডাঃ মোঃ জালাল উদ্দিন, ডাঃ ইকবাল হোসেন।
বশির উল্লাহ আরিফা খাতুন ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক অ্যামেরিকার শেলদি বেপতিস্ত হাসপাতালের নিউরোসার্জণ ডা. এবিএম সালাহউদ্দিন জানান, এ চক্ষু চিকিৎসা শিবিরের মাধ্যমে গরীব, অসহায় রোগিরা বিনামূল্যে চক্ষু চিকিৎসা করাতে পারবে। এছাড়া গরীব রোগিদের কথা চিন্তায় রেখে লেন্স অপারেশন ফি ফাউন্ডেশনই বহন করবে।
চক্ষু চিকিৎসা শিবিরে সহযোগিতায় ছিলেন, রেজিঃ সহকারী বাবুল কুমার দাস, দুলাল মিয়া, ফাউন্ডেশনের সহ সভাপতি নজরুল ইসলাম আজাদ, সম্পাদক এমরান হোসেন, সদস্য মামুনুর রশিদ, আনিছুর রহমান অপু, মোঃ জিয়াউল হক, আহসান হাবিব শামিম, মাজহারুল ইসলাম মিঠু সহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্যবৃন্দ।
শিরোনাম:
বুধবার , ২৪ জুন, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১০ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
