মোঃ জামাল হোসেন ঃ
শাহারাস্তিতে আজ বুধবার বিকেলে অনৈতিক কাজের দায়ে ২জনের অর্থদন্ড ও ১ জনের জেল দিয়েছে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ জেসমিন আকতার বানু’র ভ্রাম্যমান আদালত।
থানা পুলিশ সূত্রে জানা যায়, ওই দিন দুপুরে উপজেলার মেহের উত্তর ইউপি’র তারাপুর গ্রামের নাজমুল হক মাস্টারের বাড়িতে স্থানীয় জনতা ৩জনকে অনৈতিক কাজে লিপ্ত থাকাবস্থায় আটক করে। পরে স্থানীয়রা শাহরাস্তি মডেল থানায় সংবাদ দিলে থানার উপ-পরিদর্শক (এস.আই) মোঃ কামাল উদ্দিন, মোঃ আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল থেকে তাদের আটক করে থানায় নিয়ে আসে। আটককৃতরা হচ্ছে, কুমিল্লার লাকসাম উপজেলার উত্তরকূল গ্রামের মিন্নত আলীর পুত্র মোঃ আবদুল মান্নান (৩৮), একই উপজেলার উত্তর বাজার এলাকার আলী আহমদের কণ্যা জান্নাতুল ফেরদাউস (২৭) ও উপজেলার চিতোষী পূর্ব ইউপির রাজাপুর গ্রামের সুমি বেগম (২৪)। বিকেলে ভ্রাম্যমান আদালতে তাদের হাজির করলে আবদুল মান্নানকে ৬ মাসের কারাদন্ড ও জান্নাতুল ফেরদাউস এবং সুমি বেগমকে ২শত টাকা করে জরিমানা করা হয়।
