স্টাফ রিপোর্টার:
মহান মুক্তিযুদ্ধের ১ নং সেক্টর কমান্ডার, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, চাঁদপুর-৫ শাহরাস্তি-হাজীগঞ্জ সংসদীয় এলাকার সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তমের সহধর্মীনি বিশিষ্ট সমাজ সেবিকা রুবি ইসলাম (৬৮) বৃহস্পতিবার বিকেল ৪ টা ৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে …….রাজিউন।
এদিকে মেজর রফিকুল ইসলাম বীর উত্তমের সহধর্মীনির মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে জনগনের মাঝে শোকের ছায়া নেমে আসে। তাঁর মৃত্যুতে চাঁদপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের পক্ষ থেকে শোক জানানো হয়।
মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তমের সহধর্মিনী রুবি ইসলামের মৃত্যুতে দোয়াভাঙ্গা,শাহারাস্তি রোডে অবস্থিত চাঁদপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে। মেডিকেল কলেজের অধক্ষ্য ডাঃ তামজিদ হোসেন কলেজের শিক্ষক ও কমচারীদের পক্ষ থেকে মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
