মোঃ জামাল হোসেন ঃ
শাহারাস্তিতে দুই সপ্তাহে মাদ্রাসার ২ শিক্ষার্থী আত্মহনন করেছে। ওই ২ শিশু শিক্ষার্থীর মৃত্যু নিয়ে এলাকায় নানান গুঞ্জণ দেখা দিয়েছে।
নিহতদের স্বজন ও এলাকাবাসী জানায়, উপজেলার টামটা উত্তর ইউপির হোসেনপুর গ্রামের ঠাকুর বাড়ির রিক্সাচালক ইউনুছের কণ্যা তানজিনা আক্তার ঝুমু (১৪) হোসেনপুর নূরানি মাদ্রাসার চতুর্থ শ্রেণিতে অধ্যয়ন করছিলো। গত শুক্রবার মাদ্রাসা বন্ধ থাকায় সে বাড়িতেই অবস্থান করে। পরিবারের লোকজন যার যেমন কাজে চলে গেলে ওই সুযোগে ঘরের সিলিংয়ের সাথে ওড়না জড়িয়ে সে আত্মহননের চেষ্টা চালায়। পরিবারের সদস্যরা বিষয়টি আঁচ করতে পেরে তাকে ফাঁস দেয়া অবস্থায় দেখতে পেয়ে ডাক চিৎকার দিলে বাড়ির লোকজন ছুটে এসে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এ খবর চারদিকে ছড়িয়ে পড়লে শাহরাস্তি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল মান্নান সঙ্গীয় ফোর্স লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে শাহরাস্তি মডেল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। এদিকে ছাত্রীর আত্মহনন নিয়ে এলাকায় নানামুখি গুঞ্জণ শুনা যাচ্ছে।
থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল মান্নান জানায়, এ ঘটনায় শাহরাস্তি মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
অপরদিকে, উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউপির বেরকী মজুমদার বাড়ির প্রবাসী আবুল ফয়েজ ছেলে জাবেদ (১৫) আড়াই বছর ধরে পৌরসভার কালিয়াপাড়া বাজারস্থ হাজী হোসেন কমপ্লেক্সে সামছুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় হাফিজি শিক্ষা গ্রহন করছিলো। গত ২৫ নভেম্বর সে মাদ্রাসা হতে বাড়িতে বেড়াতে গেলে অজ্ঞাত কারণে মাদ্রাসায় ফিরতে বাধঁসাদে। এতে মা ঝর্ণা বেগমের সাথে পুত্রের অভিমান দেখা দেয়। পরে রবিবার জাবেদের অনেকটা ইচ্ছার বিরুদ্ধে মা ও চাচা মোঃ কাউছার (৩০) তাকে মাদ্রাসায় দিয়ে আসে। ওই দিন সন্ধ্যায় মাগরিবের নামাজের পূর্বে জাবেদ বন্ধুদের অজান্তে মাদ্রাসার চার তলা ভবনের বারান্দা থেকে নিচে লাফিয়ে পড়ার চেষ্টা করে। ওই সময় তার বন্ধু আঃ কাদের ও কাউছার তাকে বাঁধা দিলে ক্ষিপ্ত জাবেদ মাটিতে লাফিয়ে পড়ে। পরে এ খবর চারদিকে ছড়িয়ে পড়লে মাদ্রাসা কর্তৃপক্ষ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। পরে পরিবারের লোকজন সংবাদ পেয়ে তার লাশ বাড়ি নিয়ে যায়।
শাহরাস্তি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল মান্নান জানান, মৃত জাবেদের পরিবারের অনিচ্ছার কারনে মামলা রজু করা হয়নি।
এদিকে প্রাণচঞ্চল শিশু জাবেদ ঠিক কি কারণে মৃত্যুর পথ বেছে নিলো এ নিয়ে এলাকায় ব্যাপক গুঞ্জণ দেখা দিয়েছে।
শিরোনাম:
বুধবার , ২৪ জুন, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১০ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
