মোঃ জামাল হোসেন ঃ
শাহরাস্তি উপজেলার করফুলেন্নেছা মহিলা ডিগ্রি কলেজকে জাতীয়করণ করতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সদয় সম্মতি জ্ঞাপন করায় শোকরানা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় দোয়া মাহফিলের পূর্বে কলেজ ক্যাম্পস হতে একটি বর্ণাঢ্য র্যালী বাহির করে পুনরায় কলেজ ক্যাম্পাসে মিলিত হয়।
কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিব উল্লাহ্ মারুফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহরাস্তি পৌরসভার মেয়র আলহাজ¦ আবদুল লতিফ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ উৎপলা রানী পাল।
সহকারী অধ্যাপক একেএম মাহবুবুর রহমানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, মেহের ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ শাহাবুদ্দিন পাটোয়ারী, প্রেসক্লাব সভাপতি কাজী হুমায়ুন কবির, প্রভাষক কৃষ্ণ কান্ত পাল, উপজেলা আওয়ামী লীগের বণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ জাকির হোসেন পাটোয়ারী, প্রাক্তণ ছাত্রী সাবরিনা আলম, অধ্যয়নরত ছাত্রী তারিমা সুলতানা।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ড. মুনছুর উদ্দিন মহিলা কলেজের অধ্যক্ষ তাপস দত্ত, পৌর প্যানেল মেয়র বাহার উদ্দিন বাহার, পৌর আওয়ামী লীগের উন্নয়ন সমন্বয় কমিটির আহবায়ক কাউন্সিলর নূর মোহাম্মদ মোল্লা, যুগ্ম আহবায়ক আবদুল মান্নান বেপারী, কাউন্সিলর নাজির আহমেদ, কলেজ অভিভাবক সদস্য এইচ এম বদিউজ্জামান ভূঁইয়া, আহম্মদ উল্যাহ, পঞ্চগ্রাম আজিজুর রহমান উ.বি’র প্রধান শিক্ষক সমর মজুমদার, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল, রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুন, পৌর ৪নং ওয়ার্ড উন্নয়ন সমন্বয় কমিটির আহবায়ক শরীফ উল্যাহ পাটোয়ারী, সাংবাদিক মাহবুব আলম, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক প্রভ্রাংশু বিমল দাস সুমন প্রমুখ।
আলোচনা সভায় কলেজকে জাতীয়করণ করতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা ও দেশরত্ম শেখ হাসিনা সদয় সম্মতি জ্ঞাপন ও স্থানীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তমের সার্বিক সহযোগিতা করায় অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
আলোচনা সভা শেষে শোকরানা দোয়া মাহফিলে মুনাজাত পরিচালনা করেন, পঞ্চগ্রাম আজিজুর রহমান উ.বি’র শিক্ষক আবদুল হান্নান।
শিরোনাম:
বুধবার , ২৫ নভেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১১ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
