চাঁদপুর জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গণি পাটওয়ারী জেলার সকল মসজিদে আজ বাদজুমা বিশেষ দোয়া আয়োজনের জন্য সংশ্লিষ্ট মসজিদ কমিটি ও খতিব/ইমামদের প্রতি বিনীত অনুরোধ জানিয়েছেন।
এক বিবৃতিতে তিনি বলেন, চাঁদপুরবাসীর দোয়া, সমর্থন ও বিজ্ঞ ভোটারদের মূল্যবান ভোটে আমি চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমি তাঁদের সকলের কাছে কৃতজ্ঞ। এই বিজয়ে আমি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আমি আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে সবার আন্তরিক সহযোগিতা ও দোয়া চাই।
