
ফাহিম শাহরিন কৌশিক ॥
চাঁদপুর সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়নের মদনা গ্রামের শিশুকে দিয়ে মাদক সরবরাহে প্রতিবাদ করার গৃহবধূকে বেদম মারধর করে জোরপূর্বক শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। গুরুতর মুহূর্ষ অবস্থায় আহত গৃহবধূ শানু বেগম (৩৫) চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের ৪র্থ তলায় মহিলা ওয়ার্ডে মৃত্যুর যন্ত্রণায় ছটফট করছে।
ঘটনাটি ঘটেছে, গত ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেল ৪টায় চান্দ্রা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের জমাদার বাড়ির বাবুল জমাদারের বসতঘরে। এ ঘটনায় চান্দ্রার কুখ্যাত মাদক ব্যবসায়ী মাদক মামলার জেলখাটা আসামী মৃত এসহাক রাঢ়ীর ছেলে দুলাল রাঢ়ী (৩০) ও নূর মোহাম্মদ রাঢ়ী (৪০)-কে আসামী করে চাঁদপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। ঘটনার বিবরণে জানা যায়, চান্দ্রার মদনা গ্রামের মাদক স¤্রাট দুলাল রাঢ়ীর ও নূর মোহাম্মদ রাঢ়ী ঐ এলাকায় ইয়াবা বিক্রি ও সেবনের স্বর্গরাজ্য গড়ে তোলে। তারা দু’জন মদনা গ্রামের বাবুল জমাদারের বসতবাড়িতে গিয়ে তার স্ত্রীকে ভয়ভীতি দেখিয়ে প্রতিদিন ইয়াবা সেবন করে। বাবুল জমাদার প্রতিদিনের ন্যায় মদনা একটি ব্রিকফিল্ডে কাজ করতে যায়।
ঘটনার দিন বৃহস্পতিবার বিকেলে মাদক স¤্রাট দুলাল রাঢ়ী ও নূর মোহাম্মদ রাঢ়ী ইয়াবা সেবনের জন্য বাবুল জমাদারের বাড়িতে যায়। এসময় বাবুল জমাদারের স্ত্রী শানু বেগম তাদের ঘরে প্রবেশ করতে বাধা দেয়। পরে তারা তাদের রান্না ঘরে গিয়ে ইয়াবা সেবন করতে থাকে। ঐ মাদক ব্যবসায়ী দু’জন বাবুল জমাদারের শিশু ছেলে শাকিলকে ইয়াবা সেবনের সরঞ্জাম ও গ্যাসলাইট আনতে পাঠায়। এ সময় শিশুটির মা শানু বেগম এর প্রতিবাদ করে। মাদক ব্যবসায়ী দুলাল ও নূর মোহাম্মদ ক্ষিপ্ত হয়ে ঘরে ঢুকে শানু বেগমকে রড দিয়ে শরীরের বিভিন্ন জাগায় আঘাত করে। তারা তাদের মেরে ফেলার হুমকি দিয়ে জোরপূর্বক শ্লীলতাহানি করে। তাতেও তারা ক্ষান্ত না হয়ে শানু বেগমের ঘরে থাকা আলমারী ভেঙ্গে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পাশের বাড়ির লোকজন ঘটনাস্থলে এসে গুরুতর আহত অবস্থায় শানু বেগমকে উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসে।
এলাকাবাসী জানায়, কিছুদিন পূর্বে চাঁদপুর ডিবি পুলিশ ফরিদ মার্কেট থেকে এ দু’ মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ হাতেনাতে আটক করে কাগারারে প্রেরণ করে। বেশ ক’দিন জেল খেটে বের পুনরায় তারা ইয়াবা সেবন ও বিক্রিসহ মানুষদের নির্যাতন করতে শুরু করে। তাদের অত্যাচারে অতিষ্ট এলাকাবাসী। গৃহবধূ শানু বেগমকে নির্যাতনের ঘটনায় এলাকাবাসী ঐ দু’ লম্পটকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। চান্দ্রা ইউনিয়নের চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটওয়ারী জানান, তারা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। মাদকের ঘটনায় প্রতিবাদ করায় গৃহবধূকে মারধর করেছে। তিনি এ প্রতিনিধিকে বলেন, আপনারা তাদের বিরুদ্ধে অবশ্যই কঠোর ব্যবস্থা নিতে আমাদের সাহায্য করবেন।
