শাহরাস্তি পৌর সভার ড্রেনেজ ব্যবস্থার কাজের ভিত্তি প্রস্তর স্থাপন
পৌর সভাকে মডেল পৌর সভায় রুপান্তর করা হবে
মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি
মোঃ জামাল হোসেনঃ শাহরাস্তি পৌর সভার জলাবদ্ধতা নিরসণ ও পরিবেশ উন্নয়ন প্রকল্পের আওতায় ড্রেনেজ ব্যবস্থার নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
শুক্রবার বিকেলে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম হাসপাতাল গেইট সংলগ্ন এলাকায় এ ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এসময় তিনি বলেন, শাহরাস্তি পৌর সভাকে মডেলপৌর সভায় রুপান্তরিত করার লক্ষে কাজ করে যাচ্ছি। পৌর বাসির দীর্ঘদিনের দাবি আজ পূরুন হতে যাচ্ছে। আগামীতে পৌর সভার উন্নয়ন অব্যাহত থাকবে। এসময় অন্যানের মাঝে বক্তব্য রাখেন শাহরাস্তি পৌর মেয়র হাজী আব্দুল লতিফ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ ফরিদ উল্লাহ চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন শাহরাস্তি মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক তোফায়েল আহমেদ ইরান, পৌর উন্নয়ন সম্বনয় কমিটির আহবায়ক নূর মোহাম্মদ মোল্লা, যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান বেপারী, পৌর যুবলীগের আহবায়ক শাহ এনামুল হক কমল, যুগ্ম আহবায়ক প্রভাংশু বিমল সুমন, উপজেলা তাঁতীলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ মাইন উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি শাওন মজুমদার, এসময় পৌর সভার কাউন্সিলর,কর্মকর্তা, কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি, সাধারণ সম্পাদক সহ আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
