রফিকুল ইসলাম বাবু।
দিন বদলের বইছে হাওয়া, শিক্ষাই আমার প্রথম চাওয়া” এই স্লোগানে সারা দেশের ন্যায় বই বিতরণ উৎসবে চাঁদপুরে একসাথে ১০ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে।রবিবার জেলা শিক্ষা বিভাগের আয়োজনে শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বই বিতরণ উৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত মো. খোরশেদ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শফিউদ্দিন আহম্মদ, হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শাহবুদ্দিন পাটওয়ারীর পরিচালনায় অতিরিক্ত জেলা প্রশাসক আইসিটি ও শিক্ষা মোহাম্মদ আব্দুল হাই, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজমা বেগম, হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল বাশারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উৎসবের শুরুতে কোরআন তেলওয়াত ও গীতা পাঠ করেন শাহাদাত হোসেন এবং রীতা দে। আলোচনা সভা শেষে হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিষ্ণুদী আজিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, গুয়াখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, লেডী দেহলভী সরকারি প্রাথমিক বিদ্যালয়, রেলওয়ে আক্কাস আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৫নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়, সর্দার খান সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৩নং আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১২৫নং সরকারি প্রাথমিক বিদ্যালয়, রেলওয়ে স্কেভেঞ্জার্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন অতিথিবৃন্দ।
