স্টাফ রিপোর্টার: ॥
চাঁদপুর-লাকসাম রেলপথের মিশন রোড নামক স্থানে ট্রেনের নিচে কাটা পড়ে মৃত্যুবরনকারী ব্যাক্তির নাম ও পরিচয়ের সন্ধান মিলেছে। তার নাম মো:শফিকুর রহমান (৬৫) । সে পুরানবাজার পৌর ২নং ওয়ার্ডের বাসিন্দা বুধবার লাশ ময়না তদন্ত ছাড়া মৃতের আত্বীয় স্বজনের কাছে হস্তান্তর করা হয়। ঘটনাটি ঘটেছে, গতকাল মঙ্গলবার বিকেলে শহরের বঙ্গবন্ধু সড়কের খান বাড়ির সন্নিকটে। স্থানীয়রা জানায়, ডেমু ট্রেনটি কুমিল্লার উদ্দেশ্যে চাঁদপুর থেকে ছেড়ে যাওয়ার সময় ঐ ব্যাক্তি
রেলপথ পাড়া পাড়ের সময় এই দূর্ঘটনা ঘটে। নিহত ওই ব্যাক্তি শহরের পুরানবাজার পশ্চিম শ্রীরামদী হরিসভা এলাকার ছৈয়াল বাড়ির মৃত কালু ছৈয়ালের ছেলে। চাঁদপুর রেলওয়ে (জিআরপি) থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন মরদেহ উদ্ধার করে রেলওয়ে থানায় নিয়ে আসে। রেলওয়ে থানার অফিসার ইনচার্জ উছমান গনি পাঠান জানান, লাশটি উদ্বার করার পর চাঁদপুর পৌর সভার প্যানেল মেয়র মো: ছিদ্দিকুর রহমান ঢালী ও মৃত ব্যক্তির ছেলে শাহাদাত হোসেন লাশটি বুধবার লিখিত ভাবে বুঝে নিয়ে যান। যার ফলে ময়না তদন্তের প্রয়োজন হয়নি। এ ব্যাপারে চাঁদপুর রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
