গাজী মো. শাহাদাত সদর থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক
বাংলাদেশ আওয়ামী যুবলীগ চাঁদপুর সদর থানার সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন সদর উপজেলার বাগাদী ইউনিয়ন যুবলীগের অর্থ সম্পাদক গাজী মো. শাহাদাত। রোববার (২২ জানুয়ারী) চাঁদপুর সদর থানা যুবলীগের সভাপতি নাজমুল হোসেন পাটওয়ারী ও সাধারণ সম্পাদক মুকবুল হোসেন মিয়াজী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে গাজী মো. শাহাদাত হোসেন সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত করে ঘোষনা করা হয়।
সদর থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক পদে পূর্বে দায়িত্বে ছিলেন তাজুল ইসলাম মিজি। তিনি স্বেচ্ছায় সাংগঠনিক সম্পাদক পদ থেকে পদত্যাগ করায় এই পদ শূন্য ছিলো। উল্লেখ্য, গাজী মো. শাহাদাত হোসেন দীর্ঘদিন আওয়ামী যুবলীগের সাথে জড়িত। তিনি সৌদি আরব প্রবাসে থাকাকালীন সময়েও সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নিতে সর্বাত্মক সহযোগিতা করেন। আগামীতেও বাংলাদেশ আওয়ামী যুবলীগের কার্যক্রম শক্তিশালী করতে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
– প্রেস বিজ্ঞপ্তি।
