
মতলব উত্তর প্রতিনিধি :
মতলব উত্তর উপজেলা ওটারচর উচ্চ বিদ্যালয়ের নিকট আবদুল লতিফ মিয়াজী ডে-কেয়ার স্কুলের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মনজুর আহমদ। শনিবার সকালে স্কুলের প্রতিষ্ঠাতা আবদুল লতিফমিয়াজী সভাপতিত্বে ও কামরুজ্জামান হারুনের পরিচালনায় উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান মনজুর আহমদ।
তিনি বলেন, বিদ্যালয়ের শিশুরা আজকে সংস্কৃতিতে ভাল ফলাফল করেছে। তারা নৃত্য, সঙ্গীত, আবৃত্তি ও অভিনয়ে জাতীয়ভাবে বিজয়ী হয়ে বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করছে। শিক্ষকরা এ সকল মেধাবীদের প্রতি বেশি যতœশীল হবেন। যাতে তারা উত্তরোত্তর সমৃদ্ধি লাভ করে। শিশুদের যোগ্য করে গড়ে তুলতে মায়েদের ভূমিকা রয়েছে। মায়েরা যেভাবে শিশু বয়সে সন্তানদের খোঁজ-খবর রাখেন, আশা করি কিশোর বয়সেও সেভাবে খোঁজ-খবর রাখবেন। তাহলে আপনার সন্তান ভালোভাবে গড়ে উঠবে। শিশুদের লেখা-পড়ার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিতে মনোনিবেশ করাতে হবে। শুধু লেখাপড়া করেই বড় কিছু হওয়া সম্ভব নয়।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. একেএম মাহবুবুর রহমান, শিশু বিশেষজ্ঞ ডা. মো. ইসমাঈল হোসেন, থানার ওসি (তদন্ত) আলমগীর হোসেন, পল্লীবিদ্যুৎ সমিতির ডিজিএম আবুল কালাম, জেরা মাদ্যমিক শিক্ষক সমিতির আহ্বায়ক শহীদ উল্লাহ প্রধান প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিযে বরণ করে নেয়া হয়। অতিথিদের ক্রেষ্ট দিয়ে সম্মানা প্রদান করা হয়। প্রধান অতিথি মনজুর আহমদ ফিতা কেটে স্কুলে রউদ্বোধন করেন।
