তরুণ-তরুণীদের দিকে আমাদের দৃঢ় লক্ষ্য রাখতে হবে
—————— যুগ্ম সচিব কেএম তারিকুল ইসলাম
মতলব উত্তর প্রতিনিধি :
চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের আয়োজনে মতলব উত্তর উপজেলার ছেংগারচর ডিগ্রি কলেজে মাদক বিরোধী প্রচচারণামূলক কর্মসূচী উপলক্ষ্যে মাদকবিরোধী আলোচনা অনুষ্ঠিত সভা হয়। শনিবার সকালে কলেজ মিলনায়তনে কলেজের অধ্যক্ষ এসএম আবুল বাশারের সভাপতিত্বে ও প্রভাষক আহসান উল্লাহর সঞ্চালনায আলোচনা সভায প্রধান অতিথির বক্তব্য রাখেন- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক ( নিরোধ শিক্ষা) যুগ্ম সচিব কেএম তারিকুল ইসলাম।
তিনি বলেন, বাংলাদেশের মাদক পরিস্থিতি নিয়ে ২০১৫ সালে জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয় দেশে প্রায় ৬৮ লাখ মানুষ মাদকাসক্ত। এদের মধ্যে ৮৭ ভাগ পুরুষ আর ১৩ ভাগ নারী। আসক্তদের মধ্যে ৯০ ভাগকে কিশোর তরুণ হিসাবে চিহ্নিত করেছে। তাদের শতকরা ৪৫ ভাগ বেকার ৬৫ ভাগ আন্ডার গ্রাজুয়েট, আর উচ্চশিক্ষিতের সংখ্যা ১৫ শতাংশ। আমরা চাই আর একজনও যেন মাদকাসক্ত না হয়। বিশেষ করে তরুণ-তরুণীদের দিকে আমাদের দৃঢ় লক্ষ্য রাখতে হবে। কেননা দীর্ঘ এক সংগ্রামীর ঐতিহ্যের ধারক-বাহক এদেশের তরুণ ও যুবসমাজ। তাই দেশের গণমানুষের হৃদদয়পটে তরুণরা দখল করে আছে এক বিরাট জায়গা। তাদের কাছ থেকে জাতি আত্মবিশ্বাস নিয়ে অনেক আশায় আছে তারা জাতিকে ভবিষ্যতে অনেক কিছু দিবে। সেই তরুণ-তরুণীরা আজ মাদকাসক্তের ফলে তারা তাদের ভবিষ্যৎ গন্তব্যে পৌঁছানোর আগেই বিভিন্ন ক্ষতির সম্মুখীন হচ্ছে। মাদকাসক্তি ক্ষতিকে পাঁচ ভাগে ভাগ করা যায়। শারীরিক, মানসিক, সামাজিক, অর্থনৈতিক, আধ্যাত্মিক।স্বাগত বক্তব্য রাখেন- জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মানজুরুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমদ, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মফিজুল ইসলাম, ছেংগারচর পৌরসভার মেয়র আলহাজ্ব রফিকুল আলম জর্জ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো উপ-অঞ্চলের সহকারী পরিচালক (দক্ষিণ) মোহা. সামছুল আলম, মতলব উত্তর থানার পুলিশ পরির্দকশ (তদন্ত) আলমগীর হোসেন। আরো বক্তব্য রাখেন- উপাধ্যক্ষ হোছাইন মো. ইয়াছিন, সহকারী অধ্যাপক মাকবুল হোসেন, শিক্ষার্থী আরিফুল ইসলাম ও হালিমা আক্তার।মাদকের কুফল নিয়ে বিস্তারিত আলোচনা করেন বক্তারা।
