
রফিকুল ইসলাম বাবু।
চাঁদপুর শহরের বাসষ্টেন্ড মাদ্রসার ছাউনি ভেঙ্গে ফেলায় মাদ্রাসা কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা বিপাকে পরেছে বলে জানাযায়। মঙ্গলবার সকালে চাঁদপুর পৌর কর্তৃপক্ষ তাদের নিজস্ব জমির উপর নির্মিত সকল অবৈধ স্থাপনা উচ্ছেদের অংশ হিসেবে এ অভিযান চালায়। অভিযান কালে বাসষ্টেন্ড জামেয়া আশ্রাফিয়া উলুম মাদাসা ও এতিমখানাটির ছাউনি পৌরসভার জমিতে পরায় সে স্থান থেকে ছাউনি উচ্ছেদ করে ফেলা হয়।
এ বিষয়ে মাদ্রাসার কর্তৃপক্ষ জানায় তারা ছাত্রদের স্বল্প জায়গায় বসবাস করে ও চলাফেরা করতে বিপাকে পরেছে। বিষয়টি তারা মনবতার দৃষ্টিতে দেখার জন্য পৌর কর্তৃপক্ষের নিকট আবেদন জানান।
