শাহরাস্তির প্রতিটি ঘরে বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে
—-মেয়র হাজী আবদুল লতিফ।
মোঃ জামাল হোসেনঃ
শাহরাস্তি উপজেলার সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নের রাগৈ দক্ষিণ পাড়া ২নং ওয়ার্ডের শুভ বিদ্যুতায়নের উদ্ভোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় রাগৈ দক্ষিণ পাড়া মসজিদ সংলগ্ন এলাকায় এ বিদ্যুতায়ন উদ্ভোদন হয়। ইউনিয়ন আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল হাশেম পাটোয়ারীর সভাপতিত্বে বিদ্যুতায়ন উদ্ভোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টেলি কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন শাহরাস্তি-হাজীগঞ্জের স্থানীয় সংসদ সদস্য, মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার ও নৌ পরিবহন মন্ত্রনালয়ের সংসদয়ী স্থায়ী কমিটির সভাপতি মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি। ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন ফরাজির উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির আহবায়ক, পৌর মেয়র হাজী আবদুল লতিফ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ফরিদ উল্যাহ চৌধুরী। শাহরাস্তি পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম মোঃ সিদ্দিকুর রহমান, সূচীপাড়া দক্ষিণ ইউপি চেয়ারম্যান মোঃ আবদুর রশিদ। এসময় উপস্থিত ছিলেন পৌর উন্নয়ন সমন্বয় কমিটির যুগ্ম-আহবায়ক, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ আবদুল মান্নান বেপারী, পল্লী বিদ্যুতের জুনিয়র ইঞ্জিঃ মোঃ ফারুক হোসেন, ইন্সপেক্টর মোঃ শরীফ হোসেন হুমায়ুন, পৌর ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হায়দার। ইউপি সদস্য মোঃ নজরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য মোঃ মুনছুর আহমেদ, আওয়ামীলীগ নেতা হাজী ছেফায়েত উল্লাহ সহ আওয়ামীলীগ, যুবলীগ, বিদ্যুৎ সংযোগ গ্রাহকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, শাহরাস্তির প্রতিটি ঘরে বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে, বর্তমানে আওয়ামীলীগ সরকার উন্নয়ন সরকার, আওয়ামীলীগ সরকার যখন ক্ষমতায় আসে তখনই এদেশের উন্নয়ন হয়। যেমন বিদ্যুৎ, রাস্তা, ব্রীজ, কালবার্ট, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নর্বনির্মিত ভবন এবং শিক্ষার উন্নয়নে ব্যাপক কাজ করে যাচ্ছে। তারই উন্নয়নের ধারাবাহিকতা রাখতে এ সরকারকে আবারও নৌকায় ভোট দিয়ে বিজিত করুন। রাগৈ দক্ষিণ পাড়ায় ১৬৯টি মিটার সংযোগ দেওয়া হয়েছে। অনুষ্ঠানে সার্বিক সহযোগীতায় ছিলেন, মোঃ আবু তাহের, মোঃ ইয়াছিন মজুমদার, মোঃ মোস্তফা কামাল, মোঃ ইকবাল হোসেন, মোঃ মনির হোসেন ও মোঃ কামাল হোসেন।
