
রফিকুল ইসলাম বাবু ঃ
চাঁদপুর জেলা প্রশাসন, রাজনৈতিক সংগঠন ও ভিবিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার রাত ১২টা ১ মিনিটে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল, পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার শামসুন্নাহার, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন। মঙ্গলবার ভোরে প্রভাত ফেরিতে অংশ নেয় চাঁদপুর সরকারি কলেজ, চাঁদপুর সরকারি মহিলা কলেজ, হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়, মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মাতৃভাষা দিবসের গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে সপ্তাহব্যাপী বই মেলা চলে। এছাড়া জেলার বিভিন্ন উপজেলায়ও যথাযোগ্য পর্যায়ে দিবসটি পালিত হয়েছে।
