রফিকুল ইসলাম বাবু ॥
চাঁদপুর শহরের পৌর এলাকার ১৫নং ওয়ার্ডের ডিসি অফিস সংলগ্ন উত্তর জিটি রোডে আল করিম দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার কোরআন বিভাগের ছাত্র (৯) কে বলৎকারের অভিযোগে ঐ মাদ্রাসার শিক্ষক মোক্তার হোসেন কে আটক করেছে এলাকাবাসী।
আজ মঙ্গলবার দুপুরে এলাকাবাসী অভিযুক্ত শিক্ষককে আটক করে মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করে। এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যকর ঘটনার সাথে অভিডুক্ত শিক্ষক মোক্তার হোসেন শাস্তির দাবি জানান। জানা যায়, দেড় বছর আগে শিশুটির মা শাহিদা বেগম শিশুটিকে কোরআন শিক্ষার জন্য আল করিম দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসায় ভর্তি করায়। শিশুটি জানায়, প্রায় ১০/১২ দিন রাতে ঘুমালে আমার মুখে চাপা দিয়ে খারাপ কাজ করত। আমি কাউকে এ কথা বললে আমার মা-বাবাকে মেরে ফেলার কথা বলত মোক্তার হুজুর। মা শাহিদা বেগম জানায়, মা আমার পায়খানা রাস্তা ব্যাথা করে বলে প্রায়ই কান্নাকাটি করত। তাকে জিজ্ঞেস করলে ভয়ে কিছুই বলত না। শুধু বলত, আমি কিছু বললে আমাকে ও তোমাদের কে মেরে ফেলবে। আমাদের কে কেউ মারবে না বলে বিভিন্ন কৌশল অবলম্বন করলে শিশুটি তার মায়ের কাছে পুরো ঘটনাটি জানায়। পরে শিশুটির মা বিষয়টি স্থানীয় এলাকাবাসীকে জানালে তারা অভিযুক্ত শিক্ষক কে আটক করে থানায় সোপর্দ করে।
