
স্টাফ রিপোর্টার: ॥
চাঁদপুর সদর উপজেলার নৌ-পুলিশ, মতলব উত্তর ও হাইমচর উপজেলা এলাকার মেঘনা নদীতে জাটকা সংরক্ষন অভিযান কালে ২৪ জেলেকে আটক,৭০ হাজার মিটার কারেন্ট জাল,৩টি ইঞ্জিন চালিত নৌকা ও ১২০কেজি জাটকা জব্দ করেছে। এদের মধ্যে ৯জনকে ২ বছর ও ৮জনকে ১বছর করে কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা সফিকুর রহমান, এ তথ্য দিয়ে নিশ্চিত করেছেন। চাঁদপুর নৌ-পুলিশ সদর উপজেলার লর্¹িমারার চর এলাকা থেকে অভিযান চালিয়ে ৮ জেলেকে আটক,৪৫ হাজার মিটার কারেন্ট জাল,৩টি নৌকা জব্দ করেছে । এদের মধ্যে ৩ জেলেকে সদর উপজেলা ভুমি কর্মকতা ও নির্বাহী ম্যাজিস্ট্র্যেট অভিষেক দাস ১ বছর করে কারাদন্ড ও ৩জন জেলেকে ১ হাজার টাকা করে, ৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে। ২ জন জেলের বয়স কম হওয়ায় সর্তক্য করে অভিভাবকের জিম্বায় দেওয়া হয়। নৌ-পুলিশ অপর অভিযান চালিয়ে শুক্রবার রাত ৩টায় ভোলা গামী যাত্রীবাহী লঞ্চ এম ভি জাহিদ-৮ থেকে ১০০মন জাটকা জব্দ করেছে। হাইমচর উপজেলা টাস্কফোর্স অভিযান চালিয়ে মেঘনা নদীতে জাটকা শিকার অবস্থায় ৯ জেলেকে আটক করে এবং ২০ কেজি জাটকা জব্দ করে। হাইমচর উপজেলা কর্মকতা ও নির্বাহী ম্যাজিস্ট্র্যেট আবু হাসনাত মো. মঈনউদ্দিন ভ্রাম্যমান আদালতে প্রত্যেক জেলেকে ২বছর কারাদন্ড প্রদান করেন। অপরদিকে মতলব উত্তর উপজেলা টাস্কফোর্স এখলাসপুর মেঘনা নদীতে শনিবার দুপুরে অভিযান চালিয়ে ৭ জেলেকে আটক ও ২৫ হাজার মিটার কারেনট জাল জব্দ করেছে। বিকেলে মতলব উপজেলা কর্মকতাও নির্বাহী ম্যাজিস্ট্র্যেট মো: মফিজুল ইসলাম ভ্রাম্যমান আদালত বসিয়ে ৫ জেলেকে ১বছর করে কারাদন্ড ও ২ জেলেকে ৫হাজার টাকা করে জরিমানা প্রদান করেন।
জব্দকৃত কারেন্ট জাল জেলা মৎস্য কর্মকতার উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধবংস করা হয় এবং জব্দকৃত নৌকা গুলো নৌ- পুলিশের হেফাজতে দেওয়া হয়। জাটকা গুলো এতিম খানা,মাদ্রাসা,গরীব,দু:স্থ ও অসহায়দের মাঝে বিতরন করা হয়
চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা সফিকুর রহমান বলেন, চাঁদপুর নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা, হাইমচর উপজেলা টাস্কফোর্স ও মতলব উত্তর উপজেলা টাস্কফোর্স ২৪ জেলেকে আটক করে। এ সময় ৭০ হাজার বর্গমিটার কারেন্টজাল,৩টি নৌকা ও ১২০ কেজি জাটকা জব্দ করা হয়। দন্ড প্রাপ্ত জেলেদেরকে বিকেলে চাঁদপুর কারাগারে পাঠানো হয় বলে জানান। মার্চ-এপ্রিল দুই মাস চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর চরভৈরবী পর্যন্ত জাটকা ইলিশের অভয়াশ্রম এলাকা হওয়ায় মেঘান-পদ্মা নদীতে সকল ধরনের মাছ আহরণ নিষিদ্ধ করেছে সরকার।
