
স্টাফ রিপোর্টার ॥ চাঁদপুর শহরের রেলওয়ে কিন্ডারগার্টেন শিশু বিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া শুক্রবার সকালে বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ একেএম শামছুদ্দিন এর সভাপতিত্বে ও শিক্ষক আরিফ হোসাইন এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আলোকিত বাংলাদেশ চাঁদপুর জেলা প্রতিনিধি, দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার উপদেষ্টা সম্পাদক ও পরিচালনা পর্ষদের সদস্য মো. শওকত আলী। আরো বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক রুবিনা মরিয়ম, ফাতেমা বেগম, নাজমা বেগম, জাকির হোসেন, ফরহাদ, মোরশেদ, শওন ও লিপি দেবনাথ। অনুষ্ঠানে বিদ্যালয়ের অন্যন্যা শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনায় সভায় বক্তারা বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবনী নিয়ে এবং শিশু দিবসের গুরুত্ব উপর আলোচনা করেন। এছাড়া বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন জিলানী জামে মসজিদের সানি ইমাম মাওলানা ইয়াকবু আলী।
শিরোনাম:
বুধবার , ২২ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৯ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
