জননেত্রী শেখ হাসিনার আন্তরিক প্রচেষ্টায় আজ প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত বিদ্যুতের আলোর সুবিধা পাচ্ছে জনগন
—————–মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি
মোঃ জামাল হোসেনঃ
বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আন্তরিক প্রচেষ্টায় আজ প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত বিদ্যুতের আলোর সুবিধা পাচ্ছে জনগন। জননেত্রী শেখ হাসিনার অবদানে আপনারা অন্ধকার জগত হতে আলোর জগতে আসতে সক্ষম হয়েছেন। বর্তমান সরকার প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দিচ্ছে। বিগত দিনগুলোর দিকে তাকালে দেখা যাবে দেশের অল্প সংখ্যক মানুষ এ সুবিধার আওতায় ছিলো। এ আলোয় জীবনকে আলোকিত করে প্রতিটি মানুষ সমাজ গঠনে কাজ করে যাবে। আগামী দিনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এ সরকারের পক্ষে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। শনিবার বিকেলে চাঁদপুরের শাহরাস্তির মেহের দক্ষিণ ইউপির দেবকরা গ্রামে শুভ বিদ্যুতায়নের উদ্বোধন অনুষ্ঠানে টেলিকন্ফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. ইলিয়াছ মিন্টু’র সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের উন্নয়ন সমন্বয় কমিটির আহবায়ক ও পৌর মেয়র আলহাজ্ব আবদুল লতিফ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু।
ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আবদুল্লাহ আল মামুনের পরিচালনায় এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ শাহরাস্তি জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোঃ সিদ্দিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এম আনোয়ার, পৌর আওয়ামী লীগের উন্নয়ন সমন্বয় কমিটির যুগ্ম আহবায়ক আবদুল মান্নান বেপারী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি রেদোয়ান হোসেন সেন্টু, ইউপি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমীন, আওয়ামী লীগ নেতা সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম খোকন, ইউপি যুবলীগ যুগ্ম আহবায়ক মোঃ মাসুদ আলম সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রসঙ্গত, এ শুভ বিদ্যুতায়নের মাধ্যমে ২শ ৯৯টি পরিবার বিদ্যুৎ সুবিধা পাচ্ছে।
