মোঃ জামাল হোসেনঃ
শাহরাস্তি উপজেলা প্রশাসনের উদ্যোগে স্বাধীনতা পালন উপলক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিব উল্যাহ’র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর.এম.ও. ডাঃ অচিন্ত কুমার চক্রবর্তী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ দুলাল চন্দ্র ঘোষ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশিকুর রহমান, শাহরাস্তি থানার উপ-পরিদর্শক মোঃ আজাদ, শাহরাস্তি প্রেসক্লাব সভাপতি কাজী হুমায়ুন কবির, শাহরাস্তি পল্লী বিদ্যুৎ জোনাল অফিস ডিজিএস সিদ্দিকুর রহমান, জাতীয় পার্টির আহবায়ক মোঃ আবদুল মান্নান, একটি বাড়ী একটি খামার ও পল্লী উন্নয়ন ব্যাংকের প্রধান সমন্বয়ক মোঃ সোলাইমান হোসাইন, উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোঃ আদেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড. এম. আনোয়ার, পৌর যুব লীগের আহবায়ক শাহ এনামুল হক কমল, প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক ও রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুন, ইউপি চেয়ারম্যান মোঃ মনির হোসেন, ফারুক হোসেন দর্জি, সেলিম হোসেন পাটওয়ারী, মোঃ আবদুর রশিদ প্রমূখ। সভায় স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচী গ্রহন করেন। কর্মসূচীর মধ্যে রয়েছে ২৫মার্চ সন্ধ্যা ৬.৩০মিঃ হতে ৭টার মধ্যে শহীদদের প্রতি মোমবাতি প্রজ্জলিত করে শ্রদ্ধা জানানো, ২৬ মার্চ ভোর ৫.৫৭মিঃ ৩১বার তোপ ধ্বনী, শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন, জাতীয় পতাকা অর্ধ্ব নিমিত্ত উত্তোলন, উপজেলা পরিষদ মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শারীরিক কসরত প্রদর্শণ, মুক্তিযোদ্ধাদের সম্মাননা, মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা, প্রীতি ফুটবল, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচী অনুষ্ঠিত হবে।
