শাহরাস্তি প্রতিনিধিঃ দুর্নীতি হলো শেষ, নিজে বাঁচবো বাঁচবে দেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শাহরাস্তিতে দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
গত বুধবার বেলা ১২টায় সূচীপাড়া ডিগ্রি কলেজ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার বিষয়গুলো ছিল দুর্নীতি বিষয়ক রচনা প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা ও আলোচনা সভা। সূচীপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ দুলাল চন্দ্র ঘোষ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আহসান উল্যাহ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ মনিরুজ্জামান।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সিনিয়র সহ-সভাপতি সহকারী অধ্যাপক মোঃ আবুল কালামের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির, সহকারী অধ্যাপক সুনীল চন্দ্র দাস, খোকন চন্দ্র সরকার, মনোয়ারা খানম সহ সকল শিক্ষক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি সহকারী প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মাওলানা আবুল কাশেম, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্মানিত সদস্য মাসুদ রানা, প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুন, সহ অর্থ ও প্রচার সম্পাদক মোঃ জামাল হোসেন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোঃ জাহাঙ্গীর আলম, শাহীন আক্তার, শাহানারা বেগমসহ কলেজের শিক্ষক, সাংবাদিক, কর্মচারীসহ ৩ শতাধিক শিক্ষার্থী। বিভিন্ন প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন সহকারী অধ্যাপক মোঃ হারুন অর রশিদ, প্রভাষক মোঃ শাহজামাল, মোঃ ওয়ালিউর রহমান মোল¬া, মোঃ আব্দুল কাদের ও সাবিনা ইয়াসমিন।
