
মোঃ জামাল হোসেন ঃ
শাহরাস্তির রায়শ্রী (দঃ) ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও ওয়ার্ড যুবলীগের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল রবিবার বিকাল ৪টায় ঘুঘুরচপ বাজার এলাকায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ মনিরুজ্জামান পাটওয়ারীর সভাপতিত্বে ও মোঃ মাহবুব আলম রুবেল ভূঁইয়া, আবু আহসান পাটওয়ারী সুমনের যৌথ সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাঃ নিমাই চন্দ্র পাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাঃ আবদুর রাজ্জাক। ইউনিয়ন যুবলীগের আহবায়ক মোঃ আক্তার হোসেন জনি, সিঃ যুগ্ম-আহবায়ক মোঃ শাহজাহান, যুগ্ম-আহবায়ক মোঃ কবির হোসেন, মাহবুব আলম ফজলু, মাহবুব আলম মানিক, সদস্য মোঃ আলমগীর হোসেন মিয়াজী, ইউনিয়ন স্বেচ্চাসেবক লীগের সভাপতি মোঃ মাইনউদ্দিন খোকন। এসময় উপস্থিত ছিলেন আবদুল মালেক, জয়নাল আবেদীন, আলমগীর হোসেনসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্বাধীনতা দিবস আলোচনা সভা শেষে ৬নং ওয়ার্ড যুবলীগের আহবায়ক কমিটি গঠন করা হয়। এতে ইউনিয়ন যুবলীগের আহবায়ক মোঃ আক্তার হোসেন জনির সভাপতিত্বে উপস্থিত ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দের সর্বসম্মতিক্রমে সভাপতি ও সাংগঠনিক সম্পাদক বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত করেন এবং সাধারণ সম্পাদক পদে ২ জন প্রার্থী থাকায় প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সাধারণ সম্পাদক পদে মোঃ ফারুক আহমেদকে নির্বাচিত করা হয়। উল্লেখ্য ওয়ার্ড যুবলীগের ৪১ সদস্য বিশিষ্ট্য কমিটি গঠন করা হয়। ইউনিয়ন যুবলীগের আহবায়ক মোঃ আক্তার হোসেন জনি তার বক্তব্যে বলেন, শাহরস্তি-হাজীগঞ্জের সংসদীয় এলাকার স্থানীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপির হাতকে শক্তিশালি করতে আগামী দিনে চাঁদপুর জেলা যুবলীগের আহবায়ক মোঃ মিজানুর রহমান কালু এবং শাহরাস্তি উপজেলা যুবলীগের আহবায়ক তোফায়েল আহমেদ ইরানের দিক নির্দেশনায় রায়শ্রী (দঃ) ইউনিয়নের যুবলীগের একটি সু-সংগঠন কমিটি উপহার দিব। পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনে মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপিকে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়লাভ করার জন্য রায়শ্রী (দঃ) ইউনিয়ন যুবলীগের কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে আশাবাদ ব্যক্ত করেন।
