জেলায় এইচএসসি পরীক্ষার্থী ১৪ হাজার ৩শ’ ৮৮টি, আলিম ২ হাজার ৭শ’ ৩৩, ভোকেশনাল ৪৮, বি.এম ১ হাজার ৭শ’ ৯৯
স্টাফ রিপোর্টার:
এ বছর চাঁদপুর জেলার ৮টি উপজেলায় এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ১৪ হাজার ৩শ’ ৮৮ জন পরীক্ষার্থী। চাঁদপুর সদর উপজেলার এইচএসসি পরীক্ষার ৫টি পরীক্ষা কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৩ হাজার ৩শ’ ৩৭ জন, হাজীগঞ্জ উপজেলার ৭টি কেন্দ্রে মোট পরিক্ষার্থী ৩ হাজার ১শ’ ৫১ জন, শাহরাস্তি উপজেলার ৪টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ১ হাজার ৩শ’ ৫০ জন, মতলব দক্ষিণ উপজেলার ৩টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ১ হাজার ২শ’ ৩৩ জন, মতলব দক্ষিণ উপজেলার ৪টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ১ হাজার ৬শ’ ৫১ জন, ফরিদগঞ্জ উপজেলার ৪টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ১ হাজার ৫শ’ ৩২ জন, কচুয়া উপজেলার ৫টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ১ হাজার ৭শ’ জন, হাইমচর উপজেলার ১টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৪শ’ ৩৪ জন। এইএসসি পরীক্ষায় এই ৩৩টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ১৪ হাজার ৩শ’ ৮৮ জন। আলিম পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২ হাজার ৭শ’ ৩৩ জন। চাঁদপুর সদরের ২টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৫শ’ ২১ জন, মতলব দক্ষিণ উপজেল্ার ১টি কেন্দ্রে মোট পরীক্ষাথী ২শ’ ৮২ জন, মতলব উত্তর উপজেলার ১টি কেন্দ্রে মোট পরীক্ষাথী ১শ’ ৬০ জন, হাজীগঞ্জ উপজেলার ১টি কেন্দ্রে মোট পরীক্ষাথী ৪শ’ ৮০ জন, ফরিদগঞ্জ উপজেলার ২টি কেন্দ্রে মোট পরীক্ষাথী ৬শ’ ৪৫ জন, কচুয়ার উপজেল্ার ১টি কেন্দ্রে মোট পরীক্ষাথী ৩শ’ ৩৮ জন, শাহরাস্তি উপজেলার ১টি কেন্দ্রে মোট পরীক্ষাথী ২শ’ ২ জন ও হাইমচর উপজেলার ১টি কেন্দ্রে মোট পরীক্ষাথী ১শ’ ৪ জন। এই ১০টি কেন্দ্রে আলিম পরীক্ষায় ২ হাজার ৭শ’ ৩৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। ব্যবসায় ও বাণিজ্য বি.এম শাখায় চাঁদপুরের ২টি কেন্দ্রে পরীক্ষাথী ২শ’ ২ জন ১শ’ ৩৩জন, মতলব দক্ষিণ উপজেলায় পরীক্ষার্থী ১শ’ ২৭ জন, হাজীগঞ্জ উপজেলায় পরীক্ষার্থী ১ হাজার ৯৩ জন, ফরিদগঞ্জ উপজেলায় পরীক্ষার্থী ২শ’ ২৪ জন, শাহরাস্তি উপজেলায় পরীক্ষার্থী ১শ’ ৩০ জন, হাইমচর উপজেলায় পরীক্ষার্থী ১শ’ ৪০ জন ও ভোকেশনালে ১টি কেন্দ্রে ৪৮ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।
