সারা দেশের ন্যায় চাঁদপুরেও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা ২০১৭ সালের ফলাফল ৪ মে বৃহস্পতিবার প্রকাশ হয়েছে। চাঁদপুর শহরের শীর্ষ স্থানের ৩ শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফলের মধ্যে প্রথমে রয়েছে মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এ বছর বিদ্যালয় থেকে মোট ২ শ’ ৬১ জন পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে ২শ’ ৬০ জন পরিক্ষার্থী কৃতকার্য এবং ১জন অকৃতকার্য হয়। পাশের হার ৯৯.৬২%। জিপিএ-৫ পেয়েছে ৭৪জন।
দ্বিতীয় স্থানে থাকা আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজ। এই প্রতিষ্ঠান থেকে ৫শ ৮জন পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে ৪শ’ ৮৮ জন কৃতকার্য ও ২০ জন অকৃতকার্য হয়। পাশের হার ৯৬.০৬%। জিপিএ ৫ পেয়েছে ১শ ১৩ জন।
তৃতীয় স্থানে থাকা চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২শ ৫০ জন পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে ২শ ৩৯ জন কৃতকার্য ও ১১ জন অকৃতকার্য হয়। পাশের হার ৯৫.০৬%। জিপিএ ৫ পেয়েছে ৯৩ জন।

