
স্টাফ রিপোর্টার ॥
শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি ও ঝরে পড়ার হার হ্রাসকল্পে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী চাঁদপুর সদর উপজেলার শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে। চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা উপবৃত্তি, ২য় পর্যায় প্রকল্প, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অর্থায়নে গতকাল ২৪মে সকাল ১১টায় এই মা সমাবেশ অনুষ্ঠিত হয়। জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীর সভাপতিত্বে এবং ২৯ নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদের পরিচালনায় মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি ও উপ-পরিচালক স্থানীয় সরকার বিভাগ(উপ সচিব) মোহাম্মদ আব্দুল হাই । তিনি বলেন, কুমিল্লা বোর্ডের রেজাল্ট খারাপ হলেও এই জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ে এ বছর এসএসসিতে ভালো ফলাফল অর্জন করেছে । ২টি গোল্ডেন জিপিত্র-৫সহ প্রায় ৭১% ফলাফল অর্জন করেছে । এ জন্য চাঁদপুর জেলা প্রশাসন থেকে ধন্যবাদ জানাচ্ছি । এ বিদ্যালয়ের যারা মেধাবী শিক্ষার্থী তাদের তালিকা স্কুল বোর্ডে টাঙ্গিয়ে রাখবেন । এ বছর যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার ফলাফল খারাপ হয়েছে সে সকল বিদ্যালয় নিয়ে আলোচনার মাধ্যমে আগামি বছর ফলাফল ভালো করার লক্ষ্যে কাজ করা হচ্ছে। আজ মা সমাবেশ কেন হচ্ছে? কারণ আমাদের মায়েরাই সন্তানদের পাশে সবচেয়ে বেশি সময় থাকে তাই আপনাদের সচেতন করতে পারলেই আমাদের আগামীর প্রজন্ম শয়ং সম্পূর্ন হবে। তিনি আরো বলেন, বাল্য বিবাহ সামাজিক ব্যাধি ।আপনার মেয়েকে বাল্যবিবাহ দিয়ে বিপদমুখি করবেন না । আজকের শিশুটিই আগামীর ভবিষৎ। আপনার সন্তানটিকে সুশিক্ষায় শিক্ষিত করে দেশের সম্পদ হিসেবে গড়ে তুলুন। তিনি উপস্থিত ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্য বলেন, সমাজে ভালো কাজের মাধ্যেমে এহকাল পরকাল তোমাদের মনে রাখবে তাই সুশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজের ভালো কাজের মাধ্যেমে সমাজের উপকার করতে হবে দেশের উপকারে আসতে হবে তবেই তোমাদের আমাদের জন্ম সার্থক হবে। বর্তমানে তোমাদের প্রথম কাজ পড়াশুনা, দ্বিতীয় কাজ পড়াশুনা, তৃতীয় কাজও পড়াশুনা। পড়াশুনার বিকল্প কিছুই নেই। বক্তব্যের পরিশেষে তিনি উপস্থিত মায়েদের উদ্দেশ্য বলেন, উপস্থিত প্রত্যেক মায়েদের কাছে আমার অনুরোধ আপনার সন্তানকে যতেœ রাখুন, তাদের পোশাক, খাদ্য ও নিরাপত্তার দিকে বিশেষ খেয়ার রাখুন । ছেলে মেয়েদের শ্রেনী কক্ষের পাঠ্যবইগুলো বার বার রিডিং পড়তে উৎসাহিত করুন। ডিজিটাল বাংলাদেশ বির্ণিমানে উন্নয়নের মহাসড়কে আমরা ধাবিত হচ্ছি । দেশ এখন রকেট গতিতে উন্নয়নের দিকে ধাপিত হচ্ছে আর আমাদের মায়েরা হচ্ছেন সেই অগ্রগামী সৈনিক, আপনারা যদি পিছিয়ে পড়েন তাহলে দেশের উন্নয়ন ও পিছিয়ে পড়বে। তিনি আরো বলেন,ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়মুখী করতে হবে । একজন শিক্ষার্থীও যাতে ঝরে না পড়ে সে দিকে নজর রাখতে হবে । মাদক, জঙ্গীবাদ,সন্ত্রাস ,ইভটিজিং এর বিরুদ্ধে অভিভাবক-শিক্ষাথীদের সোচ্চার হতে হবে । সকল মায়েদের সুস্থ্য কামনার মাধ্যমে তার বক্তব্য শেষ করেন।
মা সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা শিক্ষা অফিসার মো: ইউনুছ ফারুকী । তিনি তার বক্তব্যে বলেন,সন্তানদের সু-নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে মায়েদের ভূমিকা গুরুত্বপুর্ন । ছেলে-মেয়েদের লেখাপড়ার দিকে মনোনিবেশ করতে হবে । ভালো ফলাফল অর্জন করতে হবে । একটি ছেলেমেয়েও যাতে ঝরে না পড়ে তার দিকে নজর রাখতে হবে । সরকার শিক্ষার ক্ষেত্রে অনেক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমন্বয়কারী চাঁদপুর সদর উপজেলা শিক্ষা অফিসার এ কে এম সাইফুল হক। অন্যান্যদের বক্তব্য রাখেন, জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মোঃ হারুন-অর রশিদ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক নেপাল চন্দ্র কর্মকার। মা সমাবেশে অভিভাবকদের মধ্যে থেকে বক্তব্য রাখেন, সেলিনা বেগম। অন্যান্যের উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির শিক্ষক প্রতিনিধি ফাহিমা জাহান,শিক্ষক প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম তালুকদার,ম্যানেজিং কমিটির সদস্য হালিমা বেগম,ম্যানেজিং কমিটির মাওলানা আব্দুল হালিম গাজী,মহিলা সদস্য আয়েশা বেগম প্রমুখ ।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরান তেলাওয়াত করনে, মাওলানা শহিদুল ইসলাম।
ক্যাপশান ঃ শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে মা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি ও উপ-পরিচালক স্থানীয় সরকার বিভাগ(উপ সচিব) মোহাম্মদ আব্দুল হাই ।
