
শওকত আলী॥
চাঁদপুর- কুমিল্লা মহাসড়কে মালবাহী একটি পিক্যাপের ধাক্কায় গার্মেসকর্মী আমেনা বেগম(২৪) গুরুত্বর আহত হয়ে মৃত্যু হযেছে। ঘটনাটি ঘটেছে,গতকাল বুধবার রাত অনুমান ৮টায় বাবুর হাট বিসিক আশিকাঠি এলাকায়। এলাকাবাসী ঘাতক পিক্যাপটি ও চালককে আটক করেছে। ঘচটনার পর এলাকাবাসী রাত ৯টা ১০ মিনিটে গুরুত্বর আহত আমেনা বেগমকে চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে আনলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করেন।
পুলিশ ও আমেনার পিতা সুরুজ মিয়া জানান, আমেনা বাবুর হাট বিসিক শিল্পনগরীর একটি গার্মেসে চাকরী করে। গতকাল বুধবার বাড়ী থেকে ৩টায় রওরা দিয়ে চাঁদপুর বাবুর হাট আসে। রাতে গার্মেস থেকে হাজিরা দিয়ে বাসস্থানে যাওয়ার জন্য রাস্তা পারা-পারের সময় চলন্ত গতিতে একটি মালবাহী পিক্যাপ আমেনাকে সামনের দিক থেকে স্বজোরে আঘাত করলে সে ঘটনাস্থলে ছিটকে পরে গুরুত্বর রক্তাক্ত জখম হয়ে আহত হয়। কিছুক্ষন পর সে মারা যায়। তাৎক্ষনিক তার পরিচয় না পেয়ে এলাকাবাসী তাকে চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে খবর পেয়ে তার পিতা ছুটে এসে আমেনাকে সনাক্ত করে। তার বাড়ী চাঁদপুর জেলাধীন হাজীগঞ্জ উপজেলার মইশাল মুড়া গ্রামে। আমেনার বিয়ের পর স্বামী মারা যাওয়ায় সে গার্মেসে চাকরী করে জীবিকা নির্বাহ করতো। খবর পেয়ে চাঁদপুর মডেল থানার এস আই বিপ¦ব লাশটি উদ্বার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেছে। ঘাতক পিক্যাটটি আশিকাঠি ইউপি চেয়ার ম্যান দেলোয়ার মাস্টারের হেফাজতে রয়েছে বলে পুলিশ জানান। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছ্
ে
