প্রিন্স আব রাসেল (৩) যাত্রীবাহী লঞ্চ থেকে আপত্তিকর অবস্থায় আটক ৬ যুবক যুবতীকে সোমবার ভোররাতে আটক করেছে চাঁদপুর নৌ থানা পুলিশ। মঙ্গলবার বিকেলে আটককৃত যুবক-যুবতীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
আটককৃতরা হলেন- ঢাকা ধানমন্ডি-১২ এর মো. সুমন দেওয়ানের মেয়ে মিথিলা আক্তার (২৩), নেত্রকোনা জেলার ওলিপুর গ্রামের মো. নাজিম উদ্দিনের ছেলে আলী আহম্মেদ (২৫), চাঁদপুর মতলব উপজেলার মৃত আনোয়ার হোসেনের ছেলে ইয়াছিন আরাফাত (২৩), ঢাকা তেজগাঁও কাজী পাড়া এলাকার ১৭ নং গলির মৃত. নাজিম উদ্দিনের মেয়ে নাজিরা খাতুন (১৮), কিশোরগঞ্জ জেলার ওলিয়ারচর এলাকার কবির হোসেনের মেয়ে অকেয়া খাতুন (২৩) ও মাগুড়া জেলার দুবাই পাড়া এলাকার আজিজুল হকের ছেলে রাসেল (২৫)।
নৌ থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিক্তিতে চাঁদপুর নৌ থানা পুলিশের ইনচার্জ মোহাম্মদ আবুল হাসেমের নের্তৃত্বে এস আই ইন্দ্রজিৎ দাস, ইয়াকুব ও এ এস আই মেহেদীসহ সংঙ্গিয় ফোর্স ঢাকা থেকে ছেড়ে আসা চাঁদপুর লঞ্চঘাটে অবস্থানরত প্রিন্স আব রাসেল (৩) যাত্রীবাহী লঞ্চে সোমবার অভিযান পরিচালনা করে। অভিযানে যাত্রীবাহী লঞ্চের ৩৪৩, ৩৪৪ ও ৩৪৫ নং কক্ষ থেকে আপত্তিকর অবস্থায় তাদেরকে আটক করা হয়। পরে আটককৃতদের মঙ্গলবার চাঁদপুর মডেল থানা পুলিশের সহায়তায় আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। চাঁদপুর নৌ থানা পুলিশের ইনচার্জ মোহাম্মদ আবুল হাসেম জানায়, আটক ৬ যুবক-যুবতীকে যাত্রীবাহী লঞ্চ থেকে আপত্তিকর অবস্থায় আটক করা হয়।

