
মো. শিমুল হাছান
ফরিদগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ১৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তাদের আটকের পর সরকার দলীয় কতিপয় নেতা তাদের থানা থেকে ছাড়িয়ে নেওয়ার জন্য পুলিশের কাছে তদবরি করে বলে জানায় পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ১৬নং রুপসা ইউনিয়নের চরমান্দারি গ্রাম থেকে থানার এস আই আনোয়ার ও এ এস আই শিমুলসহ সংগীয় ফোর্স মাদক ব্যবসায়ী মো. রহিম প্রকাশ রনি(৩০) ও মো. স্বপন হোসেন প্রকাশ চাক্কু স্বপন(২৮) কে ১৫ পিস ইয়াবা সহকারে আটক করে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
