
চাঁদপুর সংবাদদাতা॥
রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা ও পেনশনের দাবিতে বাংলাদেশ পৌর সার্ভিস অ্যাসোসিয়েশনের ডাকে দ্বিতীয় দফায় টানা তিন দিনের ধর্মঘট পালন করছে চাঁদপুর পৌরসভাসহ জেলার ৭ টি পৌর কর্মকর্তা-কর্মচারীরা। রবিবার(২৮ জানুয়ারি) সকাল থেকে চাঁদপুর পৌরসভার সামনে অবস্থান নিয়ে এই ধর্মঘট পালন করা হচেছ। ধর্মঘটে অংশগ্রহণকারী কর্মকর্তা-কর্মচারীদের দাবি তুলে ধরে বক্তব্য রাখেন, চট্টগ্রাম বিভাগীয় সভাপতি আবুল কালাম ভূঁইয়া, মফিজুদ্দিন হাওলাদার, সৈয়দ মশিউর রহমান, মনিরুজ্জামান মানিক, মো. রফি রাসেল, মোশাররফ হোসেন, বাতেন মিয়াজী প্রমুখ।
