স্টাফ রিপোর্টার
আল আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক ও চাঁদপুর জেলা জামায়াতে সেক্রেটারী মাওলান মো: বিল্লাল হোসেন মিয়াজীকে গ্রেফতার করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ। তাকে গ্রেফতার করার কোন কারণ জানা যায়নি। পিয়ন থেকে জানা যায়, স্যার প্রতিদিনের ন্যায় গতকাল সকালে স্কুলে আসে কাজ করে দুপুরে হঠাৎ তার রুমে ৭-৮ জন পুলিশ ডুকে তাকে তাদের সাথে করে নিয়ে যায়। তিনি পুলিশকে বলেন, পূর্বের মামলায় আমি জামিনে আছি। আপনারা কেন আমাকে গ্রেফতার করতে চান। সেখানে উপস্থিত লোকজন গ্রেফতার করার কারণ জিজ্ঞাসা করলে তারা বলেন, আপনাকে আটক করার নির্দেশ দেয়া হয়েছে।
চাঁদপুর জেলা পুলিশের বিশেষ শাখা সূত্রে জানা যায়, চাঁদপুর মডেল থানায় ৩জন, হাইমচরে ৫জন, ফরিদগঞ্জে ৬জন, মতলব দক্ষিণে ২ জন, মতলব উত্তরে ১জন, হাজীগঞ্জে ৩জন, শাহরাস্তিতে ২জন ও কচুয়ায় ৪ জনকে গ্রেফতার করা হয়।
চাঁদপুর জেলা জামায়াতের তীব্র নিন্দা ও প্রতিবাদ ॥
পেশাগত দায়িত্ব পালন করা অবস্থায় সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট মো: শাহজাহান মিয়াকে অন্যায়ভাবে গ্রেফতার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আঃ রহীম পাটওয়ারী, চাঁদপুর শহর জামায়াতের আমীর মো: শাহ আলম, সেক্রেটারি মোঃ সাইফুল আলম। নেতৃবৃন্দ বলেন, বিনা অপরাধে পেশাগত দায়িত্ব পালনকালে একজন শিক্ষককে অন্যায়ভাবে গ্রেফতার করা নেক্কারজনক ঘটনা। সরকার দেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করতে চায়। বিনা অপরাধে যখন-তখন যাকে ইচ্ছে গ্রেফতার করে জনগণের উপর জুলুম ও নির্যাতন চালাচ্ছে সরকার। সরকার অন্যায়ভাবে ক্ষমতায় টিকে থাকতেই এ ধরনের দমন-পীড়ন চালাচ্ছে। তারা অবিলম্বে জনপ্রিয় এ নেতার নিঃশর্ত মুক্তি দাবি করেন।
