স্টাফ রিপোটার : চাঁদপুর সদর-হাইমচরের মাটি ও মানুষের নেত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রশিক্ষন বিষয়ক সম্পাদক ,চাঁদপুর জেলা মহিলা দলের সাবেক সভানেত্রী সাবেক এমপি আলহাজ রাশেদা বেগম হীরা আপাকে গ্রেফতার করা হয়েছে । শনিবার (২৪ ফেব্রুয়ারী )সকালে ঢাকা নয়াপল্টন কেন্দ্রীয় কাযালয় এর সামনে কালো পতাকা প্রদর্শন কালে তাকে গ্রেফতার করে নিয়ে গেছে পল্টন থানা পুলিশ। এ গ্রেফতারের ঘটনায় তাৎক্ষনিক এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মহাসচিব মিজা ফখরুল ইসলাম আলমগীর তীব্র নিন্দা জানিয়েছেন ।অবিলম্বে অটক সাবেক এমপি রাশেদা বেগম হীরা সহ অন্যান্য নেতৃবৃন্দকে মুক্তি দাবী করেছেন ।
