মুহা : আবু বকর বিন ফারুক।। মাহফিলের প্রথম দিন সভাপতিত্ব করিবেন বাংলাদেশ ইমাম সমিতি চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাওঃ আবুল হাছান মোঃ ছাইফুল্লাহ। প্রধান ওয়ায়েজ আলগী বাজার আলিম মাদ্রাসার অধ্যক্ষ ভারপ্রাপ্ত আলহাজ্ব মাওঃ মোঃ জিল্লুর রহমান ফারুকী।
মাহফিলের দ্বিতীয় দিন সভাপতিত্ব করিবেন চেয়ারম্যান ঘাটা বায়তুল আমান জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওঃ মোঃ সাইফুদ্দিন খন্দকার। প্রধান ওয়ায়েজ মান্দারী ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওঃ নেছার আহমদ মান্দারী। এছাড়া চাঁদপুরের শীর্ষ ওলামায়ে কেরামগণ ধর্মীয় নানা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন।
২দিনব্যাপী মাহফিলে সকল মসজিদের ইমাম ও দ্বীনদ্বার মুসলমান ভাইদের উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক ও আল হেলাল জামে মসজিদের খতিব মাওঃ মুহাম্মদ আবদুর রহমান গাজী।
